শিশুর ভাইরাসজনিত রোগ হলে করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৯ ১৭ অক্টোবর ২০২১
বর্তমানে অনেক শিশুই ভাইরাসজনিত জটিল সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। এই হার বেড়েই চলছে। শুধু জ্বর-সর্দি-কাশি নয়, আরও বিভিন্ন লক্ষণ আছে, যেগুলোর মাধ্যমে বোঝা যা শিশু ভাইরাসজনিত রোগে ভুগছে। উপসর্গ- ভাইরাসে আক্রান্ত হওয়ার ৩-৬ দিনের মধ্যে অল্প তাপমাত্রা থাকে। ১০২ ডিগ্রি তাপমাত্রা সহকারে জ্বর আসে। কিছু ভাইরাসের ক্ষেত্রে ভিন্নতাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গলা ব্যথা শুরু হয়। খাওয়ার রুচি কমে যায়, ক্লান্তিবোধ হয়, শরীর দুর্বল হয়।
অনেক সময় গলা ব্যথার কারণে শিশু খাবার কিংবা পানি কিছুই খেতে চায় না। তখন পানিশূন্যতা বা ডিহাইড্রেশন হতে পারে। গলা ব্যথার পাশাপাশি মুখ গহব্বরে ছোট ছোট সাদা আকৃতির ফুসকুড়ি দেখা দেয়। ঠোঁটের আশেপাশে র্যাশ দেখা দেয়, এগুলো বেশ ব্যথাযুক্ত ও চুলকাতে পারে। ভাইরাসজনিত রোগে জ্বর শুরু হওয়ার ২-৩ দিনের মধ্যে হাত ও পায়েও র্যাশ দেখা দেয়।
হাত, পা ও মুখকে আক্রান্ত করতে পারে। বিশেষ করে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজে এরকম সমস্যা বেশি দেখা যায়। কারণ যে কোনো সংক্রামক ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হলে এ ধরনের সমস্যা হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের বিভিন্ন ভাইরাসজনিত ব্যাধিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
যেভাবে ছড়ায় ভাইরাসজনিত রোগ
ভাইরাসজনিত রোগ মূলত ফিকো-ওরাল রুট ও নাকের পানি, থুথু ও কাশির মাধ্যমে ছড়ায়। একেক ভাইরাস একেক রুট ব্যবহার করে। ভাইরাসজনিত হাত ও পায়ের র্যাশসমূহের সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে। তাই বলা যায়-
> আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে।
> আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করলে।
> আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত গ্লাভস ব্যবহার করলে স্যালাইভা থাকতে পারে ও স্যালাইভাতে ভাইরাস থাকতে পারে।
> দূষিত পানিতে আক্রান্ত ব্যক্তির মলযুক্ত কাপড় পুকুরে ধুলে সেই পানিতে ভাইরাস থাকবে। আবার সেই পানি পেটে গেলে ভাইরাসজনিত রোগ হতে পারে।
ভাইরাসজনিত রোগ প্রতিরোধে করণীয়
খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে চলা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। আবার অনেকেই ছোট শিশুদের মুখে চুমু দিয়ে আদর করেন, এক্ষেত্রেও শিশুরা ভাইরাসজনিত রোগের ঝুঁকিতে থাকে।
তাই মা বাবার এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করা, ভিটামিন এ, ই, সি সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। দুই বছর পর্যন্ত মায়ের দুধ চলবে এতে বাচ্চাদের ইমিউনিটি বাড়ে।
ভাইরাসজনিত ব্যাধির চিকিৎসা
সাধারণত যে কোনো ভাইরাসজনিত রোগ ৭-১০ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই শিশু যদি ঠিকমতো খাবার খায় তাহলে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে খেয়াল রাখবেন শিশু যেন পর্যাপ্ত পুষ্টি পায়। আর অবশ্যই শিশুকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। পানিশূন্যতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

