সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪৬ ১৮ আগস্ট ২০২৬
পারিবারিক কোনো আয়োজন, বিয়ে, উৎসব এবং বিভিন্ন পার্টি মানে আনন্দের উপলক্ষ। শিশুরা আত্মীয়দের সাথে দেখা করে, অন্য শিশুদের সঙ্গে খেলে এবং এমন কারও সঙ্গে সময় কাটাতে পারে যাদের তারা প্রতিদিন দেখতে পায় না। কিন্তু এই ধরনের গেট টুগেদার শিশুদের অস্বস্তিকর পরিস্থিতিতেও ফেলতে পারে। কখনও কখনও প্রাপ্তবয়স্করা শিশুদের সঙ্গে এমন আচরণ করে যা তাদেরকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
অনেক সময় বাবা-মায়েরা তাদের সন্তানদের অস্বস্তি উপেক্ষা করতে বলেন শুধুমাত্র অন্যদের খুশি রাখতে। বাবা-মা হিসাবে সন্তানের মানসিক এবং শারীরিক বাউন্ডারি রক্ষা করার অর্থ তাদের অভদ্র হতে শেখানো নয়। এর অর্থ তাদের শেখানো যে তাদের অনুভূতি গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে নিয়ে অন্য কাউকে এই জিনিসগুলো করা কিংবা বলার অনুমতি দেবেন না-
আলিঙ্গন বা চুম্বন করতে দেবেন না
কোনো আত্মীয় এসে আপনার সন্তানকে আলিঙ্গন বা চুম্বন করতে চাইতে পারেন। আপনার সন্তান আপনার পিছনে লুকিয়ে থাকতে পারে, সরে যেতে পারে বা অসম্মতি জানাতে পারে। তাকে জোর করবেন না। শিশুদের তারা শারীরিক স্নেহ চায় কিনা সে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। আপনার সন্তানকে ভদ্রভাবে না বলতে শেখাতে পারেন। কারণ সে ছোট মানুষ হলেও নিজের স্বস্তি ও অস্বস্তি প্রকাশের অধিকার তার রয়েছে।
মন্তব্য করতে দেবেন না
আপনার সন্তান খুব লাজুক হোক কিংবা চঞ্চল, মানুষকে এ ধরনের মন্তব্য করার অনুমতি দেবেন না। কারণ তারা সব সময় আপনার সন্তানের সঙ্গে থাকবে না। কিন্তু তাদের বলা বিভিন্ন মন্তব্য আপনার সন্তানের মাথায় গেঁথে যেতে পারে। শিশুরা ধীরে ধীরে নিজের সম্পর্কে বারবার শোনা জিনিসগুলো বিশ্বাস করতে শুরু করতে পারে। যে শিশুটি মানুষ দেখলে শান্ত থাকে সে সব সময়েই যে লাজুক, এমন নয়। যে শিশু খেলনা ভাগ করতে অস্বীকার করে সেও স্বার্থপর নয়। শিশুরা এখনও তাদের আবেগ বুঝতে এবং প্রকাশ করতে শিখছে। তাই এ বিষয়ে সতর্ক হোন।
তুলনা করার অনুমতি দেবেন না
পারিবারিক আয়োজনগুলো দ্রুত তুলনামূলক অঞ্চলে পরিণত হতে পারে। তার মার্কস দেখো, কেন তুমি তার মতো স্কোর করতে পারো না? তোমার কাজিন খুব আত্মবিশ্বাসী। অমুকের সন্তান ইতিমধ্যে তিনটি ভাষা শিখছে। এই ধরনের মন্তব্য অনুপ্রেরণা হিসাবে বলা হতে পারে, কিন্তু তুলনা শুনে শিশুদের মনে হতে পারে যে তারা যথেষ্ট ভালো নয়। প্রতিটি শিশু ভিন্নভাবে বিকাশ করে। আপনার সন্তানকে অন্য সন্তানের সঙ্গে তুলনা না করে তার নিজের উন্নতিতে মনোযোগ দিন। যদি কেউ তুলনা করে আপনি সহজভাবে বলতে পারেন, সে যে অগ্রগতি করছে তাতে আমরা খুশি। আপনার সন্তানের জানা দরকার যে তার জন্য আপনার ভালবাসা এবং গ্রহণযোগ্যতা অন্য কারো চেয়ে ভালো হওয়ার ওপর নির্ভরশীল নয়।
কাউকে মজা করতে দেবেন না
প্রাপ্তবয়স্করা কখনও কখনও টিজিংকে শুধু রসিকতা বলে উড়িয়ে দেন। কিন্তু যদি সবাই হাসে এবং আপনার সন্তান চুপচাপ দাঁড়িয়ে থাকে, বিব্রত বা বিচলিত দেখায়, তাহলে এটি তাদের কাছে রসিকতা মনে না-ও হতে পারে। তাদের চেহারা, কণ্ঠস্বর, ওজন, জামাকাপড়, পড়াশোনা, অভ্যাস বা ব্যক্তিত্ব সম্পর্কে মন্তব্য তাদের ভেতর থেকে আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। এরকমটা দেখলে সঙ্গেসঙ্গেই তাদের থামিয়ে দিন।
নেতিবাচক কথা বলতে দেবেন না
অন্যদের সামনে সন্তানের ভুল বা দুর্বলতার কথা তুলে ধরবেন না। এ ধরনের কথা আপনার সন্তানকে বিব্রত করতে পারে এবং মা-বাবার প্রতি তাদের আস্থা নষ্ট করতে পারে। আপনার সন্তানের সঙ্গে যদি কিছু আলোচনা করার প্রয়োজন থাকে তবে তা গোপনে এবং শান্তভাবে করুন। শিশুদের নির্দেশনা প্রয়োজন, কিন্তু তাদের মর্যাদাও প্রয়োজন। শিশুদের শেখান যে বড়দের সম্মান করা এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ মূল্যবোধ। কিন্তু সম্মান মানে এই নয় যে শিশুদের নিজেদের অস্বস্তি উপেক্ষা করতে হবে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম


