জেএসসি-প্রাথমিক সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩২ ১৫ ডিসেম্বর ২০১৮
৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান হচ্ছে। অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে আসছে ২৪ ডিসেম্বর (সোমবার)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর সময় চেয়ে পাঠানো ফাইল এখনও মন্ত্রণালয়ে ফেরত আসেনি।
তিনি জানান, একইদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাও জানান, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন শেখ হাসিনা । এ তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে এ সংক্রান্ত ফাইল এখনও মন্ত্রণালয়ে আসেনি।
নিয়মানুযায়ী, ২৪ ডিসেম্বর সকালে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন।
জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ি পরীক্ষায় এবার মোট ৫৭ লাখ ৬৫ হাজার ৪৫৬ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন।
গেল বছর জেএসসি-জেডিসিতে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে জেএসসিতে ৮৩ দশমিক ১০ ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৮০ শতাংশ। আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ১৮ ও ইবতেদায়ী সমাপনীতে পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ ছিল।
জেএসসি-জেডিসি পরীক্ষা গেল ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় ১৫ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ১৮ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ২৬ নভেম্বর।
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা