এইসব দিনরাত্রি
আনহারুল ইসলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৭ ৮ মে ২০২০
চিৎ হয়ে শুয়ে শুয়ে সিলিং ফ্য়ানের অবিরাম ঘোরা দেখতে দেখতে কেমন ঘোর লেগে যায়, মাথাটাও চক্কর দিতে শুরু করে; ডান দিকে পাশ ফিরে শোন গণী সাহেব । বেডসাইড টেবিলটা উপচে পড়ছে - জাত কূল মান হারানো টি এন টি টেলিফোনের পাশে তিনটে মোবাইল, দু'টো চশমা, মেরিল পেট্রোলিয়াম জেলি, কলম, রিস্টওয়াচ, শিশিতে কালোজিরা-মৌরি, সমরেশ মজুমদারের 'বারটি শ্রেষ্ঠ উপন্য়াস' - কী নেই !
দেয়াল ঘড়ির দিকে ইচ্ছা করেই তাকান না - কী হবে সময় দেখে ! টিভি তে নির্বাক যুগের চলচ্চিত্র চলছে - শব্দটা মিউট করা । রিমোট কন্ট্রোল এর পাওয়ার বাটন টা কাজ করছে না , তাই টিভি সাধারণত বন্ধ করা হয়না - গণী সাহেব সিনেমার কুশীলবদের ঠোঁট নাড়া দেখেন, চেষ্টা করেন লিপ রিড করতে । টিভির অর্ধেক পর্দা জুড়ে টেলপ, ব্রেকিং নিউজ - হাওড়ের ৯০% ধান কাটা শেষ,কৃষিমন্ত্রীর সংবাদ সম্মেলন l
মনস্থির করে তৃতীয় বারের মত বিছানা ছাড়েন গণী সাহেব । অনন্তকালের এই অজ্ঞাতবাসে এখন মোটামুটি অভ্যস্ত তিনি। নানাভাবে জীবনে বৈচিত্র্য় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কখনো গিয়ে দাঁড়ান উত্তরের বারান্দায় - চোখে পড়ে আকাশের ভগ্নাংশ, পাশের বাসার বারান্দায় মেলে দেয়া বিছানার চাদর, লুঙ্গি, তোয়ালে - সবুজ রংএর টিনের চালে চিপসের খালি প্য়াকেট, প্লাস্টিকের ভাঙা খেলনা, একপাটি স্পঞ্জের স্য়াণ্ডাল ।
কখনো বসে বসে কাকের ঠ্য়াঙ, বকের ঠ্য়াঙ আঁকেন , কখনো মনোনিবেশ করেন সঙ্গীতে - তাতে নিধু বাবুর টপ্পা থেকে 'গেন্দা ফুল' সব ধরনের ফ্লেভারই থাকে । বই পড়ার বেলাতেও একই নীতির অনুসরণ করে চলেছেন তিনি । কখনো রবীন্দ্রনাথ, কখনো বিভূতি-তারা-মাণিক, আবার ফিরে সুনীল-শীর্ষেন্দু-হুমায়ুন - সাথে মার্ক টোয়াইন আর আগাথা ক্রিস্টির খিচুড়ি । বই এর জগতে ঢুকলে ‘বাঁশ বনে ডোম কানা’ হয়ে যান গণী সাহেব। বই পড়ার এখন অফুরন্ত সময় ।
তবু মনে কোন আনন্দ নাই, প্রশান্তি নাই । অনিশ্চিত অবসরের মুহূর্তগুলি পাথরের মত ভারী হয়ে মাথায় চেপে বসেছে । আজ কত তারিখ দেখার জন্য় ক্য়ালেণ্ডারের দিকে তাকান গণী সাহেব , সেখানে এখনও এপ্রিল ফুল ফুটে আছে, পাতা উল্টিয়ে দেবার কোন তাগাদা অনুভব করেন না ।
আজ্কের খবরের কাগজের ভাঁজ ভাঙা হয়নি - কাগজ খানা হাতে নিয়ে করোনা ঝেড়ে ফেলার ভঙ্গিতে টেবিলের ওপর দুটা বাড়ি মেরে রকিং চেয়ারে গিয়ে বসেন । বাম পায়ের উপর ডান পা তুলে দিয়ে অন্য়মনস্ক ভাবে পায়ের পাতাটা নাড়াতে থাকেন - কাগজ পড়ে থাকে কোলের উপর । গণী সাহেবের নজর কাড়ে ঘরের দেয়ালে হৃষ্টপুষ্ট একটা টিকটিকি। স্থির হয়ে সেঁটে আছে দেয়ালের সাথে। এতটাই অনড় যে চেয়ে থাকতে থাকতে অস্বস্তি বোধ করতে থাকেন গণী সাহেব । মনে হয় তার সময়টাও স্থবির হয়ে গেছে টিকটিকিটার মত ।
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত

