করণের ‘স্বপ্নের ছবি’ বন্ধ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৩ ৩ ফেব্রুয়ারি ২০২১
বহুল আলোচিত ‘তখত’ দিয়ে পরিচালনায় ফেরার কথা ছিল করণ জোহরের। কিন্তু ছবিটির ভবিষ্যতই এখন অনিশ্চিত। তবে তিনি বলছেন, পরিকল্পনা বাতিল নয়, কেবল কাজের সময় পিছিয়েছে।
যদিও অনেকের ভাষ্য, নিজের ‘স্বপ্নের প্রকল্প’ আপাতত শিকেয় তুলে রেখেছেন করণ। নেপথ্যে কয়েকটি কারণ রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে এ ছবি এখনই করতে চান না তিনি।
সঞ্জয়লীলা বানসালীর ‘পদ্মাবত’-এ ইতিহাসের উপস্থাপনাকে কেন্দ্র করে হট্টগোল বাঁধে। সেই আশঙ্কা করছেন করণও। কারণ তার এ ছবিও ইতিহাসনির্ভর। এর প্রস্তুতিতেও বানসালীর ঘরানার ছাপ স্পষ্ট। কেননা তার মতোই রাজকীয় পটভূমি তৈরির পরিকল্পনা করেন ‘কাভি খুশি কাভি গাম’ নির্মাতা।
গুঞ্জন, করণের প্রযোজনায় ‘কলঙ্ক’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে ফের ঝুঁকি নিতে চাচ্ছেন না। ‘তখত’-এর মতো বড় বাজেটের ছবিতে বিনিয়োগ করার আগে ভাবনাচিন্তা করছেন তিনি।
ধর্মা প্রোডাকশনসের ‘ব্রহ্মাস্ত্র’ এখনও শেষ হয়নি। তাদের প্রযোজনার তালিকায় রয়েছে ‘লাইগার’, ‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’, ‘দোস্তানা টু’র মতো আরও বেশ কয়েকটি ছবি।
শোনা যাচ্ছে, ‘তখত’-এর প্রযোজনায় পার্টনারশিপের জন্য কয়েকটি বড় স্টুডিওর সঙ্গে দেনদরবার করেছেন করণ। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। তাই ‘সেটি’ আপাতত স্থগিত রাখছেন তিনি। পরিবর্তে সেই ছবির অন্যতম মুখ আলিয়া ভাট ও রণবীর সিংকে নিয়ে একটি রোমান্টিক ছবির পরিকল্পনা করছেন গুণী নির্মাতা।
এছাড়া ‘তখত’-এর আরেক প্রধান মুখ কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা হওয়ায় আগামী কয়েক মাস কাজ থেকে বিরতি নিচ্ছেন। সমস্যা সৃষ্টি হয়েছে ছবির কনটেন্ট নিয়েও। এতে মুঘল শাসকদের কী আলোয় দেখানো হবে, তা স্পষ্ট নয়।
এছাড়া জটিলতা তৈরি হয়েছে কাহিনির বিশদ গবেষণা নিয়ে। যথাযথ হোমওয়ার্ক না করেই এ পিরিয়ড পিসে হাত দিতে গিয়েছিলেন করণ। বানসালীর মতো সেট জাঁকজমক করেই প্রতিযোগিতায় নামতে চেয়েছিলেন।
তবে ‘পদ্মাবত’-এর অনুকরণে তৈরি করতে চাওয়া সেটের পরিকল্পনা জমাট বাঁধেনি। কারণ, হিন্দু রাজাদের দরবারের সঙ্গে মুঘল আমলের বিস্তারিত মেলে না। তাই প্রতিদ্বন্দ্বিতা ও তুলনার ভয়ে পিছিয়ে গিয়েছেন তিনি।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















