‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৬ ৪ সেপ্টেম্বর ২০২৬
সঙ্গীত জগতের নক্ষত্র ও জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি।
সাবিনা ইয়াসমিনের পিতা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বেগম মৌলুদা খাতুন ছিলেন কণ্ঠশিল্পী। তার মা সঙ্গীতজ্ঞ ওস্তাদ কাদের বকশের কাছে গানের তালিম নিয়েছিলেন। পাঁচ বোনের মধ্যে ছোট সাবিনার চার বোনই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন।
তারা হলেন- ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন এবং নাজমা ইয়াসমিন।
ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি সাবিনা ইয়াসমিনের অনুরাগ জন্মে। মাত্র সাত বছর বয়সে স্টেজে উঠে গান করেন সাবিনা ইয়াসমিন। বড় বোন ফরিদা ইয়াসমিন যখন ওস্তাদ দুর্গাপ্রসাদ রায়ের কাছে গানের তালিম নিতেন, তখন সাবিনাও বোনের পাশে বসে সেই গানগুলো কণ্ঠে তুলে নিতেন।
প্রতিবেশী সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ প্রথম সাবিনা ইয়াসমিনের গায়কী প্রতিভা আবিষ্কার করেন। বাড়িতে বসে হারমোনিয়ামে তিনি প্রথম যে গানটি শিখেছিলেন, তা ছিল ‘খোকন মণি সোনা’। মাত্র ১৩ বছর বয়সে ওস্তাদ পি সি গোমেজের কাছে তার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু হয়। এর আগে ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে শিশুশিল্পী হিসেবে একটি গানে অংশ নেন তিনি।
শৈশবে বেতারের ‘খেলাঘর’ অনুষ্ঠানে ছোটদের গান গেয়ে তিনি প্রশংসা কুড়ান। পরে ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর ১৯৭২ সালে ‘অবুঝ মন’ চলচ্চিত্রে ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটিতে কণ্ঠ দিয়ে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে পরিচালক এহতেশামের উদ্যোগে ‘নতুন সুর’ চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার সুযোগ পান সাবিনা ইয়াসমিন। খ্যাতনামা পরিচালক আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে ১৯৬৭ সালে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে সুযোগ পান। এরপর তার দীর্ঘ পথচলায় অসংখ্য দেশাত্মবোধক গান ও চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।
শুধু দেশাত্মবোধক বা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ায় নয়, তিনি উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ঘরানার গানে কণ্ঠ দিয়েছেন। সেসব গান তাকে উচ্চমাত্রায় আসীন করেছে। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে গান করে যাচ্ছেন তিনি। প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার আর. ডি. বর্মণের সুরে শত্রু চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে ইন্দো-বাংলা যৌথ প্রযোজনার ‘অন্যায় অবিচার’ চলচ্চিত্রে ব্যতিক্রমী ঘরানার গান ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গানে কণ্ঠ দেন। প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমারের ও মান্না দে’র সঙ্গেও দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা।
তিনি জনপ্রিয় গায়ক শ্যামল মিত্রের সঙ্গে ডুয়েটে ‘পথের সাথী নামো গো পথে আজ’-গানটিতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ভূপেন হাজারিকা সুরে ও মাসুদ করিমের গীতে দুটি গান করেছেন সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিনের গাওয়া উল্লেখযোগ্য দেশাত্মবোধক গানগুলোর মধ্যে রয়েছে, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও আমার বাংলা মা’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’ , ‘ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য’ ও ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’।
বিশিষ্ট সুরকার আলাউদ্দিন আলীর সুরে তার গাওয়া বিপুল জনপ্রিয় গান ‘ও আমার রসিয়া বন্ধুরে’ এবং ‘চিঠি দিও প্রতিদিন’ গান দুটি এখনও সমান জনপ্রিয়। ‘একবার যেতে দে না’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘কতো সাধনায় এমন ভাগ্য মেলে’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’, ‘সুন্দর সুবর্ণ’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘মনেরই রঙে রাঙাবো’, ‘তুমি বড় ভাগ্যবতী’-এমন প্রায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন।
এই গুণী শিল্পী প্রায় ১৪ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার, বাচসাস পুরস্কারসহ (ছয়বার) অসংখ্য সম্মাননা পেয়েছেন।
এদিকে, সাবিনা ইয়াসমিনের জন্মদিনকে স্মরণীয় করতে চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় রাত ১০টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’য়ে প্রচারিত হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুক্র ও শনিবার প্রচারিত হবে।
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন সরকারের
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত সরকার: ত্রিবেদী
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- এলাচের এত গুণ?
- পপিকে খোঁচা জয়ের
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
















