করোনা প্রতিরোধে যে ৫টি ওষুধ বাজারে আসছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩২ ১১ অক্টোবর ২০২১
কার্যকর, সহজলভ্য, সহজে সংরক্ষণ ও প্রয়োগ করা যায় এমন ধরনের করোনা প্রতিষেধক ওষুধ উদ্ভাবনের জন্য উঠেপড়ে লেগেছেন বিজ্ঞানীরা । তাঁরা ইতিমধ্যে অনেকখানি এগিয়েও গিয়েছেন। অচিরেই কোভিড-১৯ প্রতিরোধে পাঁচটি নতুন ওষুধ বাজারে আসছে—
এক. মলনুপিরাভির
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক ও রিজব্যাক বায়োথেরাপিউটিক্স যৌথভাবে তৈরি করেছে এই ট্যাবলেট টিকা। সংক্রমিত ২০২ জনের ওপর প্রথম দফা ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, মলনুপিরাভির মাত্র ২৪ ঘণ্টায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে সক্ষম। প্রতিদিন দুটি করে মলনুপিরাভির ট্যাবলেট পাঁচ দিন খাওয়ার পর তাঁদের সবাই করোনামুক্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।
দুই. এক্সএভি-১৯ (XAV-19)
ফরাসি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনোথেরা ক্যাপসুল আকারের এই টিকা বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছে। এই ওষুধ বিশেষ ধরনের অ্যান্টিবডি বা প্রতিরক্ষিকা দিয়ে তৈরি, ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। কোভিড আক্রান্তের শরীরে প্রবেশ করে তাঁর রোগ প্রতিরোধক্ষমতাকে সক্রিয় করে তোলে। দ্বিতীয় দফা ক্লিনিক্যাল পরীক্ষায় ফ্রান্সের ৩৫টি হাসপাতালে এই টিকা প্রয়োগে রোগীদের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়নি। বর্তমানে ইউরোপের করোনা সংক্রমিত ৭২২ জনের ওপর তৃতীয় দফা পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফলের অপেক্ষায় রয়েছে। জেনোথেরা জানিয়েছে, ফরাসি স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে ৩০ হাজার ডোজ এক্সএভি-১৯-এর জন্য বায়না করে রেখেছে। এ বছরের অক্টোবর থেকেই বাজারে আসবে এটি।
তিন. টসিলিজুমাব
মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে তৈরি এটি একটি ইনজেকশন, যা শিরায় প্রয়োগ করতে হয়। কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছালে রোগীর তীব্র প্রদাহ হ্রাস করতে সাহায্য করে এটি। ফলে রোগীকে নিবিড় পরিচর্যায় রাখার প্রয়োজন হয় না। এই ওষুধ ব্যবহারে বহু মৃত্যু এড়ানো গেছে এবং অনেক রোগীর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হয়নি। এই ওষুধ অ্যাকটেমরা অথবা রোএকতেমরা নামে বাজারে পাওয়া যায় এবং সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। ক্লিনিক্যাল ট্রায়াল শেষে এর কার্যকারিতা গত মে মাসে জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়। তবে ওষুধটিকে মোটেই সহজলভ্য বলা যাবে না। কারণ, সুইস রোচ ওষুধ কোম্পানির একটি ইনজেকশনের মূল্য প্রায় ৮০০ ইউরো।
চার. রোনাপ্রেভে
এটিও একটি ইনজেকশন, যা শিরায় প্রয়োগ করতে হয়। একধরনের বিশেষ অ্যান্টিবডি এটি, যা করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে নিষ্ক্রিয় করে। যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, করোনায় আক্রান্ত হলে তাদের লেঁ রোনাপ্রেভে ইনজেকশন দেওয়া যেতে পারে। ফ্রান্সের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ এই ইনজেকশন অনুমোদন করেছে। তবে খুবই উচ্চমূল্যের, সুইস রোচ ওষুধ কোম্পানির উৎপাদিত একটি ইনজেকশনের মূল্য প্রায় ২ হাজার ইউরো; অর্থাৎ, টাকার অঙ্কে প্রায় ২ লাখ।
পাঁচ. এ জেড ডি৭৪৪২ (AZD 7442)
দুই ধরনের বিশেষ অ্যান্টিবডির মিশ্রণে তৈরি এজেডডি৭৪৪২। এটি করোনাভাইরাসের সংক্রমণ ৭৭ শতাংশ কমিয়ে আনতে পারে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে মোট ৫ হাজার ১৯৭ জন রোগীর ওপর পরীক্ষা করে এমন ফলাফল পাওয়া গেছে। এই ওষুধের প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকা গত ২০ আগস্ট এ তথ্য জানিয়েছে। একটি ইনজেকশন রোগীকে বহুদিন, অর্থাৎ এক বছর পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সক্ষম। টিকার সঙ্গে মৃত্যুর মিছিল ঠেকাতে আরও বেশ কিছু কার্যকর ওষুধ অচিরেই বাজারে আসবে। সেই সব ওষুধ সাধারণের জন্য দ্রুত সহজলভ্য হলেই তা উপকারে আসবে।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

