গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৬ ১৬ জুন ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এখন অনলাইনে হাজিরা নিশ্চিত করতে হচ্ছে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী অনলাইনে হাজিরা পাঠাতে গিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরকে গাছে উঠতে হয়েছে।
ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি আমগাছের ডালে উঠে মোবাইল নেটওয়ার্কের সহায়তায় অনলাইনে হাজিরা পাঠাচ্ছেন তিনি। বিদ্যালয়ে মোবাইল নেটওয়ার্ক না থাকায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে জানান ওই শিক্ষক।
মোহাম্মদ আবু তাহের বলেন, ‘‘প্রথম দিনেই নেটওয়ার্ক সমস্যায় পড়েছি। স্কুলে এসে হাজিরা খাতার ছবি তুলে প্রথমে ভবনের ছাদে উঠি। সেখানে নেটওয়ার্ক না পেয়ে পাহাড়ের ওপর যাই। সেখানেও নেটওয়ার্ক না পাওয়ায় শেষ পর্যন্ত একটি আমগাছের ডালে উঠে নেটওয়ার্ক পাই। পরে সেখান থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে হাজিরা খাতার ছবি পাঠাই।’’
সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টার মধ্যে শিক্ষকদের হাজিরা খাতার ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। সোমবার (১৫ জুন) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৮৮টি বিদ্যালয়ের অনলাইন হাজিরা পাওয়া গেছে। বাকি ২৮টি বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষকের হাজিরা পাওয়া যায়নি। যেসব এলাকায় ফোর-জি নেটওয়ার্ক রয়েছে, সেখানকার বিদ্যালয়গুলো অনলাইনে তথ্য পাঠাতে পেরেছে।
রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘‘আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হাজিরার তথ্য সংগ্রহ করা হচ্ছে। যেসব বিদ্যালয়ে নেটওয়ার্ক নেই, সেসব বিদ্যালয়ের তথ্য বিকল্প উপায়ে সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, রাঙ্গামাটির ৭০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৫৩৮টি বিদ্যালয়ের অনলাইন হাজিরা পাওয়া গেছে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় ১৭০টি বিদ্যালয়ের হাজিরা সংগ্রহ করা সম্ভব হয়নি।
সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। দুই পাহাড়ের মাঝখানে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট নিচে বিদ্যালয়টির অবস্থান হওয়ায় সেখানে দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্কের সংকট রয়েছে।
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- বিশ্বকাপ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পূর্বাচল স্টেডিয়াম
- প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- আমড়ার আসল গুণ জানেন?
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট


