ভ্যাকসিনকেও হার মানাতে পারে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৭ ২৭ নভেম্বর ২০২১
এবার আবির্ভাব দক্ষিণ আফ্রিকায়! সেখানে করোনাভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাব ভয় জাগাচ্ছে বাকি বিশ্বকে। ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার 'ওমিক্রন'। দক্ষিণ আফ্রিকায় সদ্য আবিষ্কার হওয়া সার্স-কোভ-২ (করোনাভাইরাসের)-র একটি নতুন ভ্যারিয়েন্ট বা প্রজাতি।
মাইক্রোবায়োলজি তথা অণুজীববিদ্যায় সার্স-কোভ-২ ভাইরাসটির উল্লেখ থাকলেও রূপভেদে এটি প্রধানত চার প্রকারের-আলফা, বিটা, গামা ও ল্যামডা। ২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা। এরপর থেকে মিউটেশনের মাধ্যমে তা রূপে ও চরিত্রে বদলাতে শুরু করে।
কোনও প্রজাতি উদ্বেগের বা 'ভ্যারিয়েন্ট অব কনসার্ন' হয়ে উঠল, কোনওটি আবার শুধুই 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' হয়ে রয়ে গেল। নতুন প্রজাতির মধ্যে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছিল ডেল্টা ও ডেল্টার কিছু উপপ্রজাতি (ডেল্টা প্লাস)।
সংক্রমণ থেকে প্রাণহানি- ডেল্টার দাপটে বিশ্বজুড়ে ঘটেছিল বিপর্যয়। একাধিক করোনা প্রতিরোধী ভ্যাকসিন দিয়ে তার সঙ্গে লড়াই চলছে। এরই মধ্যে আবির্ভাব ঘটল 'ওমিক্রনের'। ভাইরাসের স্পাইক প্রোটিনের চরিত্রে একাধিক বদল ঘটে এই রূপের জন্ম। তাই চরিত্রে তা বাকি প্রজাতির থেকে আলাদা।
এতটাই আলাদা যে, ভ্যাকসিনও এর কাছে অসহায়। মানে, যারা দুটি ভ্যাকসিন নিয়ে হাতে (থুড়ি মোবাইলে) প্রমাণপত্র নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারাও আর মোটেই নিরাপদ নন। দক্ষিণ আফ্রিকায় যে কজনের দেহে এই প্রজাতির উপস্থিতি পাওয়া গিয়েছে, তাদের সবাই টিকাপ্রাপ্ত।
এমতাবস্থায় সাধারণের মনে প্রশ্ন উঠতেই পারে, তা হলে কি টিকা নিয়েও রোখা যাবে না এই প্রজাতিকে? ফের বিশ্বজুড়ে বাড়বে সংক্রমণ?
বিজ্ঞানী, গবেষক মহল এখনই এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। তবে তারা এতটা নিরাশাবাদীও নন। এই ভাইরাসের প্রতিটি প্রোটিন ধরে ধরে বিশ্লেষণের কাজ চলছে। তবে এটা ঠিক, মিউটেশন হওয়ার অর্থই যে তা মারাত্মক সংক্রামক হবে, এমনও সবসময় নয়।
এর সাম্প্রতিক উদাহরণ ডেল্টা প্লাস। প্রকৃতপক্ষে যার মারণক্ষমতা কিংবা ছড়িয়ে পড়ার হার ডেল্টার থেকে বেশ কম বলেই দেখা গিয়েছিল। তাই এখনই ওমিক্রন নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করছেন বিজ্ঞানীরা। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিঞ্চিত্ ভয়ও জাগিয়েছে এক্ষেত্রে।
কেননা তারা জানিয়েছে, এই প্রজাতির ক্ষেত্রে উপসর্গ না-ও দেখা দিতে পারে। অতএব, এতটুকু শৈথিল্যকে প্রশ্রয় না দিয়ে কঠোরভাবে কোভিডবিধি মেনে চলার কথাই বলা হচ্ছে হু-র তরফে। প্রসঙ্গত, 'ওমিক্রন' নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইউরোপ, আমেরিকাতেও। ভারতও যথেষ্ট উদ্বিগ্ন।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স