মাস্ক পরলে ৬৫% কমে করোনার ঝুঁকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৯ ১৪ জুন ২০২১
করোনা মহামারি নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। প্রাণঘাতী এই ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে কাজ করছেন শতাধিক বিজ্ঞানী। ভ্যাকসিনও আবিষ্কার হয়েছে। তবু মাস্ক ব্যবহারের উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লি্উএইচও)। এবার একদল বিজ্ঞানীর দাবি, মুখে মাস্ক পরলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি শতকরা ৬৫ ভাগ পর্যন্ত কমে যায়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এর আগে গবেষকরা মনে করতেন, মুখে মাস্ক থাকলে তা কেবল আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, মুখে মাস্ক পরলে শুধু আক্রান্ত ব্যক্তি থেকে নয়, যে কোন অবস্থাতেই সুস্থ ব্যক্তিরা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন। এই মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনার ঝুঁকি ৬৫ ভাগ এড়ানো সম্ভব।
গবেষকরা বলছেন, সামাজিক দূরত্বের এই নিয়ম করোনা ভাইরাসের ঝুঁকি ৯০ ভাগ পর্যন্ত কমাতে পারে। বিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাসে সংক্রমণ রোধে এই দুইটি নিয়ম ভালোভাবে মেনে চললেই করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকি অনেকাংশে কমানো যায়।
মূলত আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি-কাশি দেয় কিংবা কথা বলে তখন তার থেকে ‘ড্রপলেট’ বাতাসে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি মাস্ক পরা থাকলে এই ধরনের ড্রপলেট যেমন ছড়াতে পারে না, তেমনি অন্যরা মাস্ক পরা থাকলে এই ড্রপলেটের মাধ্যমে সংক্রমিতও হয় না। আর সামাজিক দূরত্ব মেনে চললেও এই ধরনের ড্রপলেট থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া সম্ভব।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের গবেষক ড. ডিন ব্লুমবার্গ বলেন, যারা বলে থাকেন যে তাদের মাস্কের ওপর বিশ্বাস নেই, তারা মূলত বিজ্ঞানের তথ্য প্রমাণের ওপরই অবিশ্বাস করছেন। এটা মধ্যাকর্ষণ শক্তিকে অবিশ্বাস করার মতোই একটা বিষয়।
একাধিক গবেষণায় দেখা গেছে, শ্বাসপ্রশ্বাসের ড্রপলেটের ক্ষুদ্র সংস্করণ বা অ্যারোসল কণা দীর্ঘসময় বাতাসে ভেসে থাকতে পারে। এটি কয়েক মিটার পর্যন্ত ভেসে যেতে পারে। এটি যেসব ঘরে আলো-বাতাস কম বা বিভিন্ন যানবাহনের আবদ্ধ জায়গায় বেশি মারাত্মক হতে পারে। এমনকি এসব জায়গায় ১ দশমিক আট মিটার পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞান এবং পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক লিডিয়া মোরাউসকা বলেন, করোনা ভাইরাসে বাতাসে ভেসে বেড়ানোর বিষয়টি শতভাগ নিশ্চিত।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস চিলড্রেনস হাসপাতালের আরেক জন অধ্যাপক ড. উইলিয়াম রিসটেনপার্ট বলেন, বদ্ধ ঘরে কয়েক ঘণ্টা পর্যন্ত জীবিত থেকে বাতাসে ভেসে বেড়াতে পারে করোনা ভাইরাস। এ কারণে বদ্ধপরিবেশ এড়িয়ে চলা উচিত। তবে অনেক ক্ষেত্রেই মুখে মাস্ক পরা থাকলে এ ধরনের পরিবেশেও ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

