এখনো দাবানলে জ্বলছে ইসরায়েল, ১৮ ‘পরিকল্পনাকারী’ আটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩২ ২ মে ২০২৫
দ্বিতীয় দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত ইসরায়েলের দমকল কর্মীরা। প্রথম দিন আগুনের তীব্রতায় তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্তকারী একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গিয়েছিল। আতঙ্কে অনেক চালক তাদের গাড়ি ফেলে পালিয়ে গিয়েছিলেন।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাতে দেশটির সংবাদমাধ্যম ‘আরুতজ শেভা’ জানিয়েছে, পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। দাবানলের শুরুটা হয়েছিল বুধবার দুপুরের দিকে। গরম, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি পাইন বন পুড়িয়ে দেয়। আগুনের ধোঁয়ায় জেরুজালেমের আকাশ ধূসর হয়ে ওঠে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের কয়েকটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিভিন্ন দেশ ইসরায়েলে সহায়তা পাঠাতে শুরু করেছে। দাবানল নিয়ন্ত্রণে সাহায্যের জন্য তারা অগ্নিনির্বাপণকারী বিমান পাঠাচ্ছে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সাধারণ জনগণকে পার্ক ও বনাঞ্চলের কাছাকাছি না যেতে এবং বারবিকিউয়ের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের স্বাধীনতা দিবস—সাধারণত এদিন পার্ক ও বনাঞ্চলে পরিবার নিয়ে ভোজের আয়োজন করে মানুষ।
মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, বুধবার অন্তত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধের কারণে অসুস্থ হয়েছেন। আরও ১০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে ১০টি অগ্নিনির্বাপণ বিমান কাজ করছে এবং দিনের বিভিন্ন সময়ে আরও আটটি বিমান যোগ দেবে।
ইতালি, ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স ও রোমানিয়া থেকে অগ্নিনির্বাপণ বিমান পাঠানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য। উত্তর মেসিডোনিয়া ও সাইপ্রাসসহ আরও কয়েকটি দেশ পানিবাহী বিমান পাঠাচ্ছে। জেরুজালেম ও তেল আবিবকে সংযুক্তকারী প্রধান মহাসড়কটি খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই মহাসড়কে দেখা যায়, বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে গেছে। পোড়া গাছপালা ও ঝোপঝাড়ের ওপর গোলাপি রঙের আগুন-প্রতিরোধক রাসায়নিক ছড়িয়ে রয়েছে। পুরো এলাকায় আগুনের গন্ধ ও ধোঁয়ার ভারী উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল।
২০১০ সালে ইসরায়েলের উত্তরের কারমেল পর্বতে এক বিশাল বনাঞ্চলে দাবানল চার দিন ধরে চলেছিল। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪ জন প্রাণ হারান এবং প্রায় ১২ হাজার একর জমিতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













