ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৩ ১৬ মার্চ ২০২৬
ফ্রান্সের পৌরসভা (মিউনিসিপ্যাল) নির্বাচনের প্রথম দফার ভোটে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নাহিদুল মোহাম্মদ।
উত্তর প্যারিসের উপশহর সাঁ-দনি থেকে অতি বামপন্থী রাজনৈতিক দল ‘লা ফ্রঁন্স আঁসুমিজর’ (এলএফআই) প্যানেলে প্রার্থী হয়েছিলেন তিনি। তার প্যানেল ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় নাহিদুল সরাসরি নির্বাচিত হন।
রবিবার ফ্রান্সে ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফার ভোট হয়। প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাহিদুলের পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলায়।
জয়ের পর তিনি বলেন, “ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে। এই বিজয় স্থানীয় সমাজে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে।”
দেশজুড়ে প্রায় ৩৫ হাজার শহর ও গ্রামে একযোগে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। প্রথম দফার ফলে কট্টর ডানপন্থীদের তুলনায় বামপন্থীরা এগিয়ে থাকলেও কোনো পক্ষই একক আধিপত্য দেখাতে পারেনি। চূড়ান্ত ফলাফলের জন্য আগামী ২২ মার্চ দ্বিতীয় দফার ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্যারিসে সোশ্যালিস্ট পার্টি ও বাম জোটের প্রার্থী এমানুয়েল গ্রেগোয়া প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ‘লে রিপাবলিকান’ সমর্থিত রাশিদা দাতি পেয়েছেন ২৫.৫ শতাংশ ভোট।
দ্বিতীয় বৃহত্তম শহর লিওঁতে পরিবেশবাদী বর্তমান মেয়র গ্রেগরি দুশে ও তার প্রতিদ্বন্দ্বী জ্যঁ-মিশেল আউলাস উভয়েই প্রায় ৩৬.৮ শতাংশ ভোট পেয়ে সমাবস্থানে রয়েছেন। এ ছাড়া মার্সেই ও লিল শহরেও বাম ও কট্টর ডানপন্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।
জঁ লুক মেলনশোর নেতৃত্বাধীন অতি বাম দল এলএফআই বেশ কয়েকটি শহরে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। উত্তর ফ্রান্সের রুবে শহরে দলটির প্রার্থী ডেভিড গিরো ৪৬ শতাংশ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। তবে সোশ্যালিস্ট পার্টি (পিএস) জাতীয় পর্যায়ে এলএফআইয়ের সঙ্গে জোট গড়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে।
অন্যদিকে, ২০২০ সালের নির্বাচনে ‘সবুজ ঢেউ’ তোলা পরিবেশবাদীরা এবার কিছুটা ধাক্কা খেয়েছে। স্ট্রসবুর্গসহ বেশ কিছু শহরে তারা পিছিয়ে পড়েছে। এই অবস্থায় দ্বিতীয় দফার আগে ডানপন্থী দলগুলোও বড় ঐক্যের ডাক দিয়েছে।
ফ্রান্সে ভোটাররা সরাসরি ব্যক্তি নয়, বরং একটি পূর্ণাঙ্গ তালিকার পক্ষে ভোট দেন। প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হয় এবং নির্বাচিত কাউন্সিলররা পরে নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র নির্বাচিত করেন।
এবার মেয়র পদে কোনো বাংলাদেশি না থাকলেও প্যারিসের বিভিন্ন উপশহরে কাউন্সিলর পদে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার এই ফল ফ্রান্সে নতুন এক রাজনৈতিক ভারসাম্যের আভাস দিচ্ছে। তবে বড় শহরগুলোর নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কাদের হাতে যাবে, তা নির্ধারিত হবে দ্বিতীয় দফার চূড়ান্ত লড়াইয়ে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


