গরমে কী খাবেন, কী খাবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪০ ২ মে ২০২৫
বাংলাদেশের প্রেক্ষাপটে এপ্রিল-মে মাসজুড়ে চলা প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে সুস্থ এবং কর্মক্ষম থাকা একটি বড় চ্যালেঞ্জ। এ সময় অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি ও ইলেক্ট্রোলাইট বের হয়ে যায়। যার ফলে পানিশূন্যতা, ক্লান্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, খাদ্যে অরুচি দেখা দেয়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অতিরিক্ত ওজনের মানুষেরা বেশি ঝুঁকিতে থাকেন। সময়মতো প্রয়োজনীয় সতর্কতা না নিলে পানিশূন্যতা হিটস্ট্রোকে রূপ নিতে পারে। তাই গরমের মৌসুমে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
গরমে শরীর ঠাণ্ডা রাখতে যেসব খাবার খাবেন
গরমে শরীর ঠাণ্ডা ও হাইড্রেট রাখতে কিছু নির্দিষ্ট খাবার বিশেষভাবে উপকারী-
# তরলজাতীয় খাবার: তরমুজ, শশা, লাউ ইত্যাদির ৯০ শতাংশেরও বেশি অংশ পানি। এগুলো দেহের ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে এবং ঠাণ্ডা অনুভূতি দেয়।
# ঠাণ্ডা দুধ ও দই: দইয়ের প্রোবায়োটিকস হজমশক্তি বাড়ায় ও শরীরের অতিরিক্ত উত্তাপ কমায়। মাঠা, ঘোল শরীরে ইলেক্ট্রোলাইট পূরণ করে।
# মৌসুমি ফল ও শাকসবজি: লেবু, পেপে আনারস,আম, জাম, বেল, জামরুল, আমলকি প্রভৃতি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলে ভরা, যা শরীরের ভিতরের উত্তাপ কমাতে সাহায্য করে। শসা, টমেটো, লাউ, ঢেঁড়স, পটল ইত্যাদি হালকা সবজি সহজপাচ্য ও পুষ্টিকর।
# ডাবের পানি: প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের উৎস। ক্লান্তি দূর করে এবং শরীর ঠাণ্ডা রাখে।
# প্রাকৃতিক ঠাণ্ডা মশলা ও হার্বস: পুদিনা, ধনেপাতা, জিরা, সৌফ, গোলাপ জল, তুলসীপাতা ইত্যাদি শরীরে ঠাণ্ডা অনুভূতি এনে দেয় ও হজমের উন্নতি করে।
গরমে স্বস্তি পেতে খাদ্যাভ্যাসের নির্দেশিকা
১. পানি পান করুন নিয়মিত: দিনে অন্তত ১০-১২ গ্লাস পানি পান করুন। দীর্ঘসময় বাইরে থাকলে প্রতি ১৫-২০ মিনিট পর ১ কাপ পানি পান করা উচিত। তবে মাত্রাতিরিক্ত পানি পানও ঠিক নয়। ওভারহাইড্রেশন রক্তে সোডিয়াম কমিয়ে দিতে পারে। কিডনি, যকৃৎ, হৃদরোগীদের ক্ষেত্রে পানি পান চিকিৎসকের পরামর্শে হওয়া উচিত।
২. প্রাকৃতিক পানীয় বেছে নিন: বাসায় তৈরি লেবুপানি, চিরা ভেজানো পানি, ডাবের পানি, টক দইয়ের শরবত খান। কোক, সোডা জাতীয় পানীয় এড়িয়ে চলুন, এগুলো শরীরে পানিশূন্যতা বাড়ায়।
৩. শসা ও পানিসমৃদ্ধ খাবার বেশি খান: শসা, তরমুজ, বাঙ্গি, আম, লেবু জাতীয় ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এগুলো শরীরকে ঠাণ্ডা রাখে ও পানিশূন্যতা প্রতিরোধ করে।
৪. সতর্ক থাকুন বিশেষ খাবারের বিষয়ে: ড্রাই ফ্রুটস যেমন খেজুর, কিসমিসের মতো হালকা শুকনো ফল খান। মাছ, ডিম, দুধ, দই, মুগ ডাল, ছোলার ছাতুর শরবত স্বাস্থ্যকর প্রোটিনের ভালো উৎস।
গরমে যেসব খাবার এড়িয়ে চলবেন
গ্রীষ্মকালে শরীরের নিজস্ব ‘থার্মোরেগুলেশন’ প্রক্রিয়া কাজ করে শরীর ঠাণ্ডা রাখে; কিন্তু কিছু খাবার শরীরে ‘থার্মোজেনেসিস’ বাড়িয়ে শরীর আরও উত্তপ্ত করে তোলে। যেমন-
# মসলা ও ঝালজাত খাবার: ঝাল মরিচ, গোলমরিচ, আদা, রসুনে থাকা ক্যাপসাইসিন শরীরের মেটাবলিজম বাড়িয়ে তাপ উৎপন্ন করে।
# গরু ও খাসির মাংস: উচ্চ প্রোটিনযুক্ত এসব খাবার হজমের সময় শরীরে অতিরিক্ত তাপ তৈরি করে।
# ভাজাপোড়া ও ফাস্ট ফুড: অতিরিক্ত তেল ও ক্যালরি শরীরে ‘মেটাবলিক ওভারলোড’ ঘটায়, ক্লান্তি বাড়ায়।
# কড়া চা, কফি ও রাস্তার খোলা খাবার ও শরবত : শরীরকে ডিহাইড্রেট করে এবং জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
এছাড়া পোলাও, বিরিয়ানি, কাচ্চি, সোডা জাতীয় পানীয় ও ধূমপানের মতো অভ্যাসও গরমে শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
গরমের মৌসুমে অতিরিক্ত সতর্কতা যা মানতে হবে
# রোদে অতিরিক্ত সময় না থাকা বা পরিশ্রম বা ব্যায়াম না করা
# ছায়াযুক্ত ঠাণ্ডা জায়গায় থাকা
# ঢিলেঢালা হালকা রঙের কাপড় পরা
# বাইরে গেলে ছাতা ও পানি সঙ্গে রাখা
এই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সচেতন হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ও সহজপাচ্য খাবারের দিকে ঝুঁকুন, শরীরের পানি ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখুন। নিজেকে ও পরিবারের সবাইকে এই গরমে সতর্ক রাখুন, বিভিন্ন রোগের প্রয়োজনে পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করুন।
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর









