ইয়ামালের স্বপ্ন পূরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩২ ৩১ জুলাই ২০২৫
প্রথম ম্যাচে গোল পাননি। পরের ম্যাচে করলেন দুটি। বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সিতে প্রথমবার জালের দেখা পেয়ে খুবই উচ্ছ্বসিত লামিন ইয়ামাল। এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩১ জুলাই) দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসির বিপক্ষে বার্সেলোনার ৭-৩ ব্যবধানের জয়ে চমৎকার দুটি গোল করেন তিনি।
তিন দিন আগে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার ১০ নম্বর জার্সিতে মাঠে নামেন ইয়ামাল। সেদিন বার্সেলোনা ৩-১ গোলে জিতলেও প্রথমার্ধে খেলে জালের দেখা পাননি এই তারকা। সিউল এফসির বিপক্ষে ১৪ মিনিটে শেষ হয় তার গোলের অপেক্ষা। গোল পেতে পারতেন তিনি অষ্টম মিনিটেই। তার ওই শট পোস্টে লাগার পর গোল করেন রবের্ত লেভানদোভস্কি।
চতুর্দশ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে ভেতরে সতীর্থকে পাস দেওয়ার চেষ্টা করেন ইয়ামাল। তবে বল আটকে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। সেই বল বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের নিচু শটে জালে পাঠান ইয়ামাল। সিউল এফসি দুই গোল শোধ দেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে আবার দলকে লিড এনে দেন তিনি। দানি ওলমোর রক্ষণচেরা পাসে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে দারুণভাবে ছিটকে ফেলেন ১৮ বছর বয়সী উইঙ্গার, আরেক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের আরেকটি শটে বল পাঠান জালে।
আগের ম্যাচের মতো এ দিনও ইয়ামালসহ শুরুর একাদশের বাকিদের দ্বিতীয়ার্ধে আর নামাননি কোচ হান্সি ফ্লিক। হ্যাটট্রিকের পথেও তাই ছোটা হয়নি ইয়ামালের। ম্যাচ শেষে তার কণ্ঠে ফুটে ওঠে বার্সেলোনার বিখ্যাত জার্সিতে গোল পাওয়ার আনন্দ, যে জার্সি পরে এই ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনিয়ো, রিভালদো, রোমারিও, লিওনেল মেসির মতো কিংবদন্তিরা।
ইয়ামাল বলেন, এই জার্সি পরে গোল করতে পেরে আমি খুব খুশি। এই জার্সি পরে খেলা ও ১০ নম্বর জার্সিতে গোল করা আমার ছোটবেলার স্বপ্ন ছিল, এই জার্সি খুব স্পেশাল। দলের জয়ে আমি খুবই খুশি।
মাঠে আসা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। হালের ক্রেজ বলেন, এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভক্তরা প্রতিটি দেশে আমাদের অনেক সমর্থন জোগায়। আশা করি, এই মৌসুম খুব সফল হবে ও আমরা অনেক শিরোপা জিতব।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ইয়ামাল। ১৮ গোল করার পাশাপাশি ২১টি অ্যাসিস্ট করেন তিনি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















