ইনজুরি: কত দিন মাঠের বাইরে থাকতে হবে মেসিকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৫ ৩ আগস্ট ২০২৫
লিগস কাপে নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট মাঠে থাকতে পেরেছেন লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে প্রতিপক্ষের ডি-বক্সে বল দখলের লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেলেও তার ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ইন্টার মায়ামির।
রোববার (৩ আগস্ট) সকালে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় খেলা শেষ করে দুই দল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফল না আসায় টাইব্রেকারে যায় তারা। ম্যাচের ১১ মিনিটে চোট পান মায়ামির অধিনায়ক মেসি। বল নিয়ে ড্রিবলিং করে নিকাক্সাওয়ের বক্সে ঢুকতে গেলে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তার।
এ চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আগামী কয়েকটি ম্যাচে তাকে মাঠের বাইরে কাটাতে হবে তা মোটামুটি নিশ্চিত। ধারণা করা হচ্ছে, তার ইনজুরির অবস্থা খুব একটা ভালো নয়। চূড়ান্ত মূল্যায়ন করতে ম্যাজিসিয়ানের পায়ের ফোলা কমার পর এমআরআই করা হবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, লিও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছে। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা কিছু নিশ্চিত বলতে পারছি না। নিশ্চিতভাবেই কিছু একটা হয়েছে। হয়তো তেমন গুরুতর নয়। কারণ ব্যথা ছিল না।
কিন্তু প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম 'দ্য সকার বিজনেস' জানিয়েছে, চোটের কারণে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে। সেক্ষেত্রে লিগস কাপের বাকি ম্যাচগুলো তো বটেই, এমএলএসের কয়েকটি ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
এই ইনজুরির পরই বোঝা যাচ্ছে, কেন মেসিকে এমএলএস অল-স্টার ম্যাচে না খেলতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল মায়ামি। যদিও এর মাশুল হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হয়েছে ৩৮ বছর বয়সী জাদুকরকে।
অল-স্টারের সেই ম্যাচের আগে মাত্র ১৫ দিনের মধ্যে পাঁচটি এমএলএস ম্যাচ খেলতে হয়েছিল (বিশ্বকাপ বাছাইয়ের কারণে) মেসিকে। এর আগে ৩৫ দিনে ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। অল-স্টার ম্যাচের পরের ৩৪ দিনে আরও ১০টি ম্যাচ খেলার কথা ছিল তার। কিন্তু অ্যাটলাসের বিপক্ষে শুধু পূর্ণ সময় খেলতে পেরেছেন তিনি। ইনজুরির কারণে মেসিকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা দু’একদিনের মধ্যেই জানা যাবে। তবে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তা সুখকর নয়। এক্ষেত্রে ‘সোনার হাঁস’কে সাময়িকভাবে হারাতে চলেছে এমএলএস।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















