বর্ষায় বাড়ে কলেরা-ডায়রিয়ার প্রকোপ, সুস্থ থাকতে যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪০ ১০ জুলাই ২০২৫
বর্ষার অবিরাম ধারা বয়েই চলেছে। আবহাওয়া অফিস জানাচ্ছে এমনটা চলবে আরও কয়েকদিন। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা অসুখবিসুখ। বর্ষায় বেড়ে যাত ডায়েরিয়ার প্রকোপ। সেসঙ্গে দেখা দেয় কলেরা, আমাশয়ের মতো সমস্যা। মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার প্রকোপ তো আছেই। তাই এসময় একটু বেশি সাবধানে থাকতে হয়।
বর্ষায় বাড়ে কলেরার প্রকোপ
বর্ষায় বেড়ে যায় কলেরার সমস্যা। এর কারণ হলো দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবার। চিকিৎসকের মতে, ভাইরাল জ্বর ও পেটের রোগ এসময়ের সবচেয়ে বড় সমস্যা। এর কারণ হলো ব্যাকটেরিয়ার প্রকোপ। মলের মধ্যে থাকে ই-কোলাই ব্যাকটেরিয়া। কোনো কারণে মল পানির সঙ্গে মিশে গেলে সংক্রমণ হয়। এছাড়া টাইফয়েড, ক্লসটিডিয়াম, সিরেলা, সালমোনেল্লা থেকেও সংক্রমণ হয়। বাসি খাবার কিংবা দূষিত পানি কোনোভাবে পেটে গেলেই দেখা দেয় সমস্যা। এছাড়া পানি কোথায় রাখছেন, কোন পাত্র থেকে পান করছেন সেগুলোও গুরুত্বপূর্ণ। কারণ এগুলোও পেটের রোগের কারণ হতে পারে।
বর্ষায় বাড়ে পানিবাহিত অন্যান্য রোগের ঝুঁকি
বৃষ্টির জমা পানি, পুকুর-নালার দূষিত পানি থেকে আন্ত্রিক, ডায়েরিয়ার মতো রোগও ছড়ায়। ফলে পেটখারাপ, বমির সমস্যা দেখা দিচ্ছে। ভোগাচ্ছে ডিহাইড্রেশনও। পুকুরের নোংরা পানি থেকেও জীবাণুঘটিত রোগের প্রকোপ বাড়তে পারে।
বর্ষায় সুস্থ থাকতে করণীয়
বর্ষার সময় কল বা ট্যাপের পানি সরাসরি পান করা থেকে বিরত থাকুন। পানি ভালো করে ফুটিয়ে তবেই পান করুন। যদি ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ার ব্যবহার করেন, তাহলে সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। পিউরিফায়ারও যদি পরিচ্ছন্ন না থাকলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়বে। যে বোতল থেকে পানি পান করছেন বা যে পাত্রে পানি রাখছেন, সেগুলো পরিচ্ছন্ন থাকা জরুরি। অনেকেই বাড়িতে কুঁজো বা মাটির পাত্রে পানি রাখেন। সেখান থেকে গ্লাস ডুবিয়ে পানি খান। এর মাধ্যমেও ব্যাকটেরিয়ার আদানপ্রদান হতে পারে। তাই সতর্ক থাকতে হবে।
রাস্তার পাশ থেকে বরফ মেশানো পানীয় পান করা থেকে বিরত থাকুন। কারণ বরফ তৈরির পানি দূষিত হতে পারে। বর্ষাকালে রান্নাঘর পরিষ্কার রাখা জরুরি। আনাজপাতি, শাকপাতা ভাল করে লবণ পানিতে ধুয়ে তবেই রান্না করতে হবে। কাটা ফল, কাঁচা সালাদ এসময়ে কম খাওয়াই ভালো। এসময়ে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। ফাস্ট ফুড একেবারেই খাবেন না। ঘরের হালকা খাবার এসময়ে খুবই উপকারী। তেল, মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলুন।
রান্না করা খাবার এবং অবশিষ্ট খাবার পরিষ্কার ঢাকনা দিয়ে ঢেকে রাখুন যেন মশা-মাছি বা পোকামাকড় বসতে না পারে। ফ্রিজে রাখা বাসি খাবার যত কম খাবেন ততই ভালো। পরিবারের কারো ডায়রিয়া ও ঘন ঘন বমি হতে থাকলে, দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। সাধারণ পেটের সমস্যা হলে স্যালাইন খেতে পারেন। এছাড়াও পাতলা ডাল দিয়ে ভাত খাওয়া যেতে পারে। সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















