৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৪ ১ আগস্ট ২০২৫
টানা তিন দশক ধরে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করছেন শাহরুখ খান। ইতোমধ্যে দিওয়ানা, ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান-এর মতো অসংখ্য সুপারডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যার বদৌলতে দেশে-বিদেশে তৈরি করেছেন কোটি কোটি ভক্ত-সমর্থক।
নিজের অভিনীত সিনেমার মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছেন শাহরুখ। যার সুবাদে তার কপালে জুটেছে অসংখ্য তকমা। তাকে কেউ ডাকেন বলিউড বাদশাহ বা বলিউড কিং নামে। আবার অনেকে কিং খান নামে ডাকতে পছন্দ করেন।
স্বাভাবিকভাবেই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যা পুরস্কার বগলদাবা করেছেন শাহরুখ। কিন্তু অবাক করার বিষয় হলো, জীবনে কখনও জাতীয় পুরস্কার পাননি তিনি। অবশেষে তার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বর্ণিল ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার পেতে যাচ্ছেন বলিউড কিং।
চলচ্চিত্র বিষয়ক প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে 'জওয়ান' সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খানের নাম ঘোষণা করা হয়।
এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তথা বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর মানুষের ভালোবাসা জয় করেছেন শাহরুখ। তবে তার অধরা রয়ে গিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অবশেষে ৩৩ বছরের সিনে ক্যারিয়ারে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলিউড বাদশাহর। এবার বহুল প্রতীক্ষিত পুরস্কার পাচ্ছেন তিনি।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে মুক্তি পাওয়া 'জওয়ান' সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাহরুখ। একই বছর মুক্তি পেয়েছে তার আরও দুই সিনেমা পাঠান ও ডানকি। ছবি তিনটিই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব থেকে কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেছেন পরিচালক- প্রযোজকরা।
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তারও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে টুয়েলভথ ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











