প্রেমিকা রুক্মিণীকে যে খবর ফাঁস করলেন দেব
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০০ ৭ মে ২০২৫
ওপার বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সেলুলয়েডে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র। গত এপ্রিল মাসেই ৭৫ দিনের রেকর্ড পার করে উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছিলেন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’কে নিয়ে। সেখানেও ভূয়সী প্রশংসা কুড়ান নায়িকা।
এবার রুক্মিণী মৈত্রর মুকুটে জুড়ল নতুন পালক। ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পর্দার ‘বিনোদিনী’। রুক্মিণীর কাছের মানুষ হিসেবে তো বটেই উপরন্তু ছবির প্রযোজক হিসেবে গর্বিত দেব। সোশ্যাল মিডিয়ায় তিনিই রুক্মিণীর সাফল্যের খবর ফাঁস করলেন।
দেব লিখেছেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় রুক্মিণী অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তোমার শক্তিশালী চিত্রায়ণ আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক।’
প্রসঙ্গত, ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করেছিলেন রুক্মিণী মৈত্র। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের তরফে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী।
নাচের প্রশিক্ষণ নিয়েছেন। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাকে। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলক দেখা গিয়েছিল পর্দাজুড়েও। সিনেমার প্রচারে গিয়ে প্রযোজক দেবও ফাঁস করেছিলেন, রুক্মিণী নাকি ‘বিনোদিনী’র চরিত্রে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন যে, রাতে ঘুমের ঘোরেও হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তুলতেন।
রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ পিরিয়ড ড্রামা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল, কারণ দীনেন গুপ্ত পরবর্তী সময়ে ‘নটী বিনোদিনী’কে নিয়ে টলিউডের পর্দায় সেভাবে কাজ হয়নি। তিন দশক পরে সেই হাল ধরেন রামকমল। বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তার জীবনকাহিনীর কিয়দংশ ফ্রেমে তুলে ধরেছেন দর্শকদের কাছে। বাংলার নাট্যদুনিয়ার অন্যতম ‘কাণ্ডারী’র চরিত্রকে আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রুক্মিণী মৈত্র।
মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করতে হয়েছিল তাকে। সেই কঠোর পরিশ্রমের ফলই এবার পেলেন হাতেনাতে। আর প্রেমিকার এমন সাফল্যে বেজায় খুশি অভিনেতা দেব।
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















