শীতে শরীর গরম রাখতে খান এ খাবারগুলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৮ ২৩ ডিসেম্বর ২০২০
দেশজুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। শীতকাল বেশিরভাগ মানুষেরই খুব প্রিয়। কিন্তু বেশি ঠাণ্ডা পড়লে ত্বকের এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। তাপমাত্রা যত নামতে থাকে, ততই হাত-পা অসাড় হয়ে যায়। চলাফেরা করতে ইচ্ছে করে না। তাই শীতে উষ্ণতা পেতে এবং চনমনে থাকতে গরম পোশাক ব্যবহার করি আমরা।
তবে এ করলেই হবে না। খেতে হবে এমন কিছু খাবার যেগুলো শরীর গরম রাখতে সাহায্য করবে। দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকটি খাবার রাখলে কনকনে ঠান্ডাতেও কষ্ট হবে না! তাহলে জেনে নিন শীতকালে শরীর গরম রাখতে কোন খাবারগুলো খাবেন-
মধু
মধু শরীর গরম রাখে তা আমরা সবাই জানি। শুধু শরীর গরম রাখা নয়, শীতকালীন সর্দি, জ্বর, কাশির হাত থেকেও রক্ষা পাওয়া যায় এই অমৃত সেবন করলে। প্রতিদিন এক চামচ মধু অনেক শারীরিক সমস্যা মেটায়।
কলা
কলায় থাকে ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম। এর পুষ্টিগুণ একাধিক। প্রতিদিন এ ফল খেলে শরীর গরম থাকার পাশাপাশি থাইরয়েডের সমস্যা দেখা যায় না। এছাড়া মুড ভালো রাখতে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
আদা চা
গরম গরম আদা চা খেলে ঠাণ্ডা লাগে না। আদায় রয়েছে ডায়োফোরেটিক বৈশিষ্ট্য, যা শরীর গরম করে। হজমক্ষমতা ঠিক রাখতেও সাহায্য করে এটি।
কফি
কফিতে থাকে ক্যাফেইন যা মেটাবলিজম বাড়ায়। এটি বাড়লে শরীরের তাপমাত্রাও বাড়ে। তাই দিনে এক-দু'বার গরম কফির কাপে চুমুক দেয়া যেতেই পারে।
ওটস
এক বাটি ওটস দিয়ে শীতের দিন শুরু করা যায়। এতে থাকে প্রচুর ফাইবার। কোলেস্টেরলের মাত্ৰা ঠিক রাখতে সাহায্য করে এটি। শরীরও থাকে গরম।
রেড মিট
বিফ, পর্ক, ল্যাম্ব-এ থাকে প্রচুর আয়রন।িএটি শরীরের অক্সিজেন প্রবাহকে ঠিক রাখে। দেহে এর মাত্রা কমে গেলে হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। খাসির মাংসে থাকে ভিটামিন বি-১২, শরীর গরম রাখার পাশাপাশি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি।
সবজি
মাটির নিচের সবজি শরীরের পক্ষে ভীষণ উপকারি। মুলো, শালগম, মিষ্টি আলু-এসব খেলে প্রচুর এনার্জি পাওয়া যায়। যেকোনও সবজিতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি ও পটাশিয়াম। এসব সবজি শরীর গরম রাখতে সাহায্য করে।
সরিষা
সরিষার তেল, কাঁচা বা শাক- সবই শরীর গরম রাখার জন্য উপযুক্ত। এর তেল দিয়ে মালিশ করলেও শরীর গরম থাকে।
তিল
শীতকাল পড়লেই পাড়ার বিভিন্ন দোকানে তিলের নাড়ু বিক্রি হয়। শীতকালে এটি খাওয়া দরকার। কারণ এটি শরীর গরম রাখে। এছাড়া তিলে থাকে ক্যালসিয়াম ও আয়রন।
গুড়
চিনির চেয়ে বেশি স্বাস্থ্যকর গুড়। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। শীতকালে এটি খেলে শরীরকে তাপ উৎপন্ন করতে সাহায্য করে। ভেতর থেকে গরম রাখে।
ঘি
আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী ঘি যেমন তাড়াতাড়ি হজম হয়, তেমন শরীর গরম রাখে। এটি কোষ্টকাঠিন্য রোধ করতে, দেহের টক্সিন বের করতেও সাহায্য করে। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ খাদ্য। তাই শীতে ডালের বাটিতে এক চামচ কিংবা সবজিতে একটু ঘি দিতেই পারেন।
তুলসি
তুলসির অনেক গুণ আছে যা শরীরের পক্ষে উপকারি। এর মধ্যে ভিটামিন-এ, ভিটামিন-সি ও আয়রন থাকে। ফলে এটি শীতকালে সর্দি, কাশি, জ্বর থেকে শরীরকে রক্ষা করে। তুলসীর কয়েকটা পাতা আমাদের শরীর গরম রাখতে পারে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






