ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৭২০

সারাদেশে এক দামে ইন্টারনেট: মাসিক ফি ৫শ’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৬ ৭ জুন ২০২১  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)  সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে গ্রাম কিংবা শহর সব জায়গায় গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা।

 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার রোববার  ব্রডব্যান্ডের ট্যারিফ বা মূল্য নির্ধারণের এই কর্মসূচি ‘এক দেশ, এক রেট’ কার্যক্রম উদ্বোধন করেন। 


ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক।’

 

বিটিআরসি জানিয়েছে, এখন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এটিসহ তিনটি ক্যাটাগরিতে নির্ধারিত সর্বোচ্চ মূল্যের বেশি কেউ নিতে পারবে না। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, ১০ এমবিপিএসের মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে এ তিন প্যাকেজের ব্রডব্যান্ড ইন্টারনেটের নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়া যাবে না, তবে কম নেওয়া যাবে।