স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য জানেন তো?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৭ ১৮ জানুয়ারি ২০২৬
হার্ট অ্যাটাক ও স্ট্রোক—দুটিই প্রাণঘাতী।
দুই ক্ষেত্রেই শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো অঙ্গে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। অনেক সময় রোগীর উপসর্গ কাছাকাছি মনে হলেও, চিকিৎসা পদ্ধতি একেবারেই আলাদা। তাই হার্ট অ্যাটাক আর স্ট্রোকের পার্থক্য বোঝা জীবন বাঁচানোর জন্য ভীষণ জরুরি।
হার্ট অ্যাটাক কী?
হার্ট অ্যাটাক ঘটে যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে করোনারি ধমনিতে রক্ত জমাট বাঁধার কারণে এই সমস্যা হয়, যাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। রক্ত ও অক্সিজেন না পেলে হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে—বুকে তীব্র ব্যথা বা চাপ অনুভব, শ্বাস নিতে কষ্ট, বমি বমি ভাব, অতিরিক্ত ক্লান্তি, বাঁ হাত বা কাঁধে ব্যথা ছড়িয়ে পড়া এবং মাথা হালকা লাগা।
স্ট্রোক কী?
স্ট্রোক ঘটে তখনই, যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। বেশির ভাগ স্ট্রোক হয় রক্ত জমাট বাঁধার কারণে—এটাকে বলা হয় ইস্কেমিক স্ট্রোক। আবার কখনো মস্তিষ্কের রক্তনালি ফেটে গেলে হয় হেমোরেজিক স্ট্রোক।
হার্ট অ্যাটাক ঘটে যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়।
স্ট্রোকের সাধারণ লক্ষণ হলো—শরীরের এক পাশ হঠাৎ অবশ হয়ে যাওয়া, কথা বলতে অসুবিধা, বিভ্রান্তি, চোখে ঝাপসা দেখা এবং ভারসাম্য হারানো।
হার্ট অ্যাটাক বনাম স্ট্রোক
হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডে আঘাত হানে, আর স্ট্রোক আঘাত করে মস্তিষ্কে। হার্ট অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয় হৃদযন্ত্রের ধমনি, আর স্ট্রোকে প্রভাব পড়ে মস্তিষ্কের রক্তনালিতে। তবে দুটোই সমানভাবে বিপজ্জনক এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা প্রয়োজন।
কোনটি বেশি ভয়ংকর?
এই প্রশ্নের সরাসরি উত্তর নেই। হার্ট অ্যাটাক ও স্ট্রোক—দুটোই জীবননাশের ঝুঁকি তৈরি করে। যেকোনো একটি লক্ষণ দেখা দিলেই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঝুঁকির কারণ
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকির অনেক কারণ এক—
উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, ডায়াবেটিস, পারিবারিক ইতিহাস এবং বয়স। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা ও অতিরিক্ত মানসিক চাপ এসব ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
চিকিৎসা ও তাৎক্ষণিক ব্যবস্থা
হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে ফোন করতে হবে। সময়ই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর।
হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রক্ত জমাট গলানোর ওষুধ, এনজিওপ্লাস্টি, স্টেন্ট বসানো বা বাইপাস সার্জারি করা হতে পারে।
স্ট্রোক ঘটে তখনই, যখন মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়।
স্ট্রোকের ক্ষেত্রে সিটি স্ক্যান করে কারণ নির্ণয় করা হয়। এরপর প্রয়োজনে অস্ত্রোপচার, ক্লট অপসারণ বা রক্তনালি বন্ধ করার চিকিৎসা দেওয়া হয়।
প্রতিরোধের উপায়
নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার, ধূমপান পরিহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ—এসবই হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য চিনতে শেখা মানেই জীবন রক্ষার পথে এক ধাপ এগিয়ে যাওয়া।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




