ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
২৫২

ক্লাব কিনলেন রোনালদো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৫ ২৬ ফেব্রুয়ারি ২০২৬  

মাঠে ও মাঠের বাইরে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে আল নাসরের হয়ে গোল পেয়েছেন তিনি। 

সেই আনন্দ তরতাজা থাকতেই নতুন খবর পেলেন রোনালদোর ভক্তরা। সিআর সেভেন কিনে নিয়েছেন স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার। 

ক্লাবটির এখন সহ-মালিক রোনালদো। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আলমেরিয়া। মালিকানা কেনায় পর্তুগিজ কিংবদন্তিকে নিজেদের বোর্ডে স্বাগত জানিয়েছে ক্লাবটি। 

আর এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রোনালদো বলেন, “মাঠের বাইরে আমি যেন ফুটবলে অবদান রাখতে পারি, এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল।” 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ইউডি আলমেরিয়া স্প্যানিশ ক্লাব, যার রয়েছে শক্তিশালী ভিত্তি এবং উন্নতির স্পষ্ট সম্ভাবনা। আমি ক্লাবের উন্নয়নের সমর্থনে দলটির সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি।” 

চলতি মৌসুমের সেগুন্দা বিভাগে আলমেরিয়া ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ক্লাবটি ২০২৩-২৪ মৌসুমের লা লিগা শেষ করে ১৯ নম্বরে থেকে। অবনমন অঞ্চলে থাকায় আলমেরিয়া নেমে যায় দ্বিতীয় বিভাগে। 

রিয়াল মাদ্রিদে থাকতে রোনালদো লিগে সাতবার আলমেরিযার মুখোমুখি হয়েছিলেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর