সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৯ ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তবে এ সংসদের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘‘গণভোটের রায়ের ভিত্তিতেই জনগণ প্রতিনিধিদের নির্বাচিত করেছে এবং সেই ম্যান্ডেট বাস্তবায়ন করতেই সংসদকে সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করতে হবে।’’
বৃহস্পতিবার বিকেলে ঢাকার খামারবাড়িতে অবস্থিত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, শপথ গ্রহণের প্রথম দিনেই ক্ষমতাসীন দল গণভোটের নির্দেশনা অমান্য করেছে। তার দাবি, গণভোটে একই দিনে সংসদ সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা উল্লেখ ছিল, কিন্তু তারা তা এড়িয়ে গেছে।
বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে অভিযোগ ছাড়াই অপসারণ করা হয়েছে এবং সাক্ষীদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।’’ এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার অভিযোগ, সাবেক গভর্নর যখন পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছিলেন, তখন তাকে সরিয়ে দিয়ে বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান গভর্নরকে অপসারণ করে একজন দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগের দাবি জানান তিনি।
সংসদে কথা বলার সুযোগ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংসদ যদি সংস্কার পরিষদ হিসেবে কাজ না করে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি নিচ্ছি।”
দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান হতে দেওয়া হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পুনরায় তদন্তের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আগে আহত ও শহীদদের বিচার নিশ্চিত করতে হবে।’’ মীমাংসিত বিষয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ঈদে ন্যায্যমূল্যে যাতায়াতের টিকিট নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলো যাতে আবারও স্বৈরতন্ত্রের আঁতুড়ঘরে পরিণত না হয় এবং হলগুলোতে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরে না আসে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’’ পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





