১৪০ বছরের মধ্যে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে হংকং
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৭ ৮ সেপ্টেম্বর ২০২৩
১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে হংকং। ভারি বৃষ্টিতে ঘনবসতিপূর্ণ শহর, রাস্তা, শপিং মল এবং মেট্রো স্টেশন প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং কর্মীদের বাড়িতে থাকতে বলেছে। পাহাড়ি এলাকায় পানির স্রোত বেড়ে যাওয়ায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তাগুলো পানিরে নিচে তলিয়ে গেছে। হংকংকে কাউলুনের সঙ্গে সংযোগকারী প্রধান টানেলের মধ্যে একটি শহরের ক্রস হারবার টানেল। সেটিও বন্যায় ডুবে গেছে। হংকং-এর সংবাদ মাধ্যম রাত ১১ পর্যন্ত ১৫৮.১ মিলিমিটার (৬.২ ইঞ্চি) বৃষ্টিপাতের কথা জানিয়েছে।
হংকং অবজারভেটরি বৃহস্পতিবার রাত ১১ টায় ‘কালো বৃষ্টিপাত’-এর সংকেত দিয়েছে। যার অর্থ ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত কমেছে বা এক ঘন্টার মধ্যে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ভূমিধস এবং বন্যার সতর্কতা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে হংকংয়ের প্রধান দ্বীপ, কাউলুন এবং শহরের নতুন অঞ্চলের উত্তর-পূর্ব অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টাইফুন ‘হাইকুই’-এর কারণে বৃহস্পতিবার থেকে চীনের গুয়াংডং উপকূলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
শহরটির নেতা জন লি বলেছেন, তিনি দেশের বেশিরভাগ অংশে ভয়াবহ বন্যার বিষয়ে খুব উদ্বিগ্ন এবং সমস্ত বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হংকং এবং পার্শ্ববর্তী শহর শেনজেনের মধ্যে দুটি চেক পয়েন্ট বন্ধ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। হংকংয়ের রেল কর্তৃপক্ষ বলেছে, একটি ট্রেন লাইন বন্ধ রাখা হয়েছে এবং অন্যগুলো বিরতিতে দিয়ে দিয়ে চালু করা হচ্ছে।
হংকংয়ের ম্যাকাউ-এর ফেরি অপারেটররা বলেছেন, বেশ কয়েকটি ফেরি ভ্রমণ স্থগিত করা হবে। ম্যাকাউ এর আবহাওয়া অফিস শুক্রবার সর্বনিম্ন ‘হলুদ বৃষ্টিপাত’-এর সতর্কতা জারি করেছে। ফলে স্কুল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। সূত্র: রয়টার্স
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল