অধ্যাপক মমতাজউদদীনের প্রতি শেষ শ্রদ্ধা, দাফন চাঁপাইনবাবগঞ্জে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৯ ৪ জুন ২০১৯
প্রয়াত ভাষাসৈনিক, নাট্যকার, অভিনেতা ও শিক্ষক অধ্যাপক মমতাজউদদীন আহমেদের দ্বিতীয় জানাজা সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার পর এ কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, মন্ত্রী, নাট্যকার, নেতা, লেখক-সাহিত্যিক-সাংবাদিক-বুদ্ধিজীবী ও সংস্কৃতি অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে দাফনের জন্য তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রওয়ানা হন।
জানাজার পর প্রয়াত অধ্যাপকের ছেলে তিতাস মাহমুদ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বজরারটেক গ্রামে তার পিতাকে দাফন করার কথা জানান।
তিনি বলেন, আমার বাবা তার কর্মের জন্য সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। এজন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাবার নির্মিত ও অভিনিত সব নাটক ও চলচ্চিত্র জাতীয় আর্কাইভে সংগ্রহ করা হলে তার কর্ম সম্পর্কে ভবিষৎ প্রজন্ম জানতে পারবেন।
অধ্যাপক মমতাজউদদীন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, নাট্যজন মামনুর রশীদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ও লেখক মফিদুল হক, কবি মুহম্মদ নূরুল হুদা, অভিনেতা খায়রুল আলম সবুজ, কবি আসাদ মান্নানসহ বিভিন্ন শ্রেণীপেশা এবং সংস্কৃতি অঙ্গণের বিশিষ্ট ব্যক্তি ও অভিনেতা-নাট্যকার-বুদ্ধিজীবীরা জানাজায় অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জ্ঞাপনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, অধ্যাপক মমতাজউদদীন আমাদের স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিত্ব। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন শুরু থেকে। সংস্কৃতি জগতের এ উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের নাটক, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।
রামেন্দু মজুমদার বলেন, অধ্যাপক মমতাজউদদীন বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি ছিলেন শিক্ষক, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সুবক্তা। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তার অভিনিত নাটকগুলো জাতীয় আর্কাইভে সংগ্রহ করা উচিত।
মামুনুর রশীদ বলেন, অসীম প্রভিতাধর ব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদদীন। তার মৃত্যু আমাদের সংস্কৃতি জগতের জন্য এবং সবার জন্যই বেদনাদায়ক।
দেশের কীর্তিমান অভিনেতা ও নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমেদ দীর্ঘদিন রোগ ভোগের পর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। ওই দিন রাতে মিরপুর রূপনগরে মদিনা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন ভোলাহাটের বজরাটেকে বাবার কবরের পাশে চিরশায়িত করা হয় সবার প্রিয় নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন কে।
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত

