ই-কমার্স অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করছে: পলক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৮ ১৭ মার্চ ২০১৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ই-কমার্স দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করছে।
তিনি বলেন, ই-কমার্স বা ডিজিটাল শিল্পকে সুন্দর করে গড়ে তুলতে আমাদের চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে ইন্টারনেট, লেনদেনের ব্যবস্থা, ডেলিভারি সুবিধা ও বিশ্বাস।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্ডর্জাতিক সম্মেলন কেন্দ্রে ই-কমার্সের সুবিধা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য এস এম ই ফাউন্ডেশন এর আয়োজন করে।
জুনাইদ আহমেদ পলক বলেন, ই-কমার্সে ব্যবসা করতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে। পণ্যটি আসবে, যা অর্ডার করা হয়েছে তা ঠিক আছে। এছাড়া পণ্যের মানও ঠিক রাখতে হবে।
তিনি বলেন, বর্তমানে আমরা যে ব্যবসার কথাই চিন্তা করি না কেন প্রযুক্তিকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমানে প্রায় ২ হাজারের মতো উদ্যোক্তা ই-কমার্স নিয়ে কাজ করছেন। সোশ্যাল মিডিয়াও আজকাল ই-কমার্স হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে ব্যবহর করব, সেটা নির্ভর করছে ব্যবহারকারীর উপর। আমরা ইচ্ছা করলে ভালো কাজেও ব্যবহার করতে পারি। সেটা শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যের কাজে বা সমাজবিরোধী কাজে ব্যবহার করতে পারি। অন্য কাউকে ক্ষতি করতেও সেটা ব্যবহৃত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, আইসিটি বিভাগ তরুণ উদ্যোক্তা সৃষ্টি করতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এবং তরুণ উদ্যোক্তারা যেন সঠিকভাবে তাদের আইডিয়া কাজে লাগাতে পারে; সেজন্য দেশের বিভিন্ন জেলায় ২৮টি হাইটেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটির কাজ শেষের পথে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উদ্দেশে পলক বলেন, আপনারা নিজেদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী হিসেবে মনে করবেন না। আমাদের স্বপ্ন বড় থাকতে হবে। কিভাবে ব্যবসাকে আরো প্রসারিত করা যায় সেই চিন্তা থাকতে হবে। আপনাদের ই-কমার্স সংক্রান্ত সব সুযোগ-সুবিধা এস এম ই ফাউন্ডেশনে মাধ্যমে সরকার প্রদান করবে।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

