এবার ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৬ ১১ জুলাই ২০১৯
যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ করতে যাচ্ছে ফ্রান্স। বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির পার্লামেন্ট নতুন এই কর আরোপের বিলটি অনুমোদন করবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এদিকে ফ্রান্সের এমন পরিকল্পনার কথা জানতে পেরে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার এ প্রসঙ্গে বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।
ফ্রান্সের এই কর আরোপ কতটুকু যুক্তিযুক্ত এবং কর আরোপের ফলে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যে কতটুক প্রভাব পড়বে—এ সমস্ত বিষয়গুলো আমাদের তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।’
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এমন তদন্তের নির্দেশ, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ফ্রান্সের ওপর বাড়তি শুল্ক আরোপের প্রথম ধাপ।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বিষয়ে তদন্তের নিদের্শ দিয়েছিল ট্রাম্প প্রশাসন। লিথিজারের নেতৃত্বে এই তদন্ত প্রক্রিয়া চলবে আগামী কয়েক সপ্তাহ।
তদন্ত শেষে নিজের পরামর্শসহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন লিথিজার। এর আগেও কোনো দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করার আগে এমন তদন্ত করেছে ট্রাম্প প্রশাসন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের এমন পরিকল্পনার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিতে পারে ট্রাম্প প্রশাসন। নতুন কর আইনটি পাস হলে গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোকে ফ্রান্স থেকে করা আয়ের ওপর তিন শতাংশ হারে কর দিতে হবে।
কোনো ডিজিটাল কোম্পানির আয় যদি ন্যূনতম ৭৫০ কোটি ইউরো হয় এবং সেই আয়ের ন্যূনতম আড়াই কোটি ইউরো যদি ফ্রান্স থেকে আসে তাহলে ওই কোম্পানি নতুন এই আইনের আওতায় পড়বে।
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?




