এলিয়েন দেখতে আমেরিকায় ফেসবুক ইভেন্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৫ ২২ জুলাই ২০২০
এক শতাব্দীরও বেশি সময় ধরে এলিয়েন খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা। এদের কেউ বলেন, বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও এর অস্তিত্ব আছে। আবার অনেকে বলেন, এ দাবি একেবারে অবাস্তব, ভিত্তিহীন।
এলিয়েন নিয়ে অনেক কল্পকাহিনী রচিত হয়েছে। অসংখ্য সাহিত্য ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু ভিনগ্রহ থেকে আসা এরকম কোনও প্রাণির খোঁজ মেলেনি আজও।
তবে অনেকেই এলিয়েনের অস্তিত্বের কথা বিশ্বাস করেন। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রেই এরকম কিছু কোনও এক সময় নেমে এসেছিল। সরকার তাদের নেভাডার এরিয়া-৫১ তে (প্রত্যন্ত অঞ্চল) লুকিয়ে রেখেছে।
এ ধারণায় বিশ্বাসীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। এলিয়েন দেখার আশায় তারা এখন সেখানে যাওয়ারও পরিকল্পনা করছে।
ঘটনার শুরু কৌতুকের মাধ্যমে। এলিয়েন দেখতে নেভাডায় যাওয়ার ইভেন্টও খোলা হয় ফেসবুকে। নাম দেয়া হয় ‘স্টর্ম এরিয়া ৫১, দে ক্যান্ট স্টপ অল অব আস’। অর্থাৎ চল যাই এরিয়া- ৫১, তারা আমাদের সবাইকে থামাতে পারবে না।
গেল মঙ্গলবার পর্যন্ত এ ইভেন্টে ১৩ লাখেরও বেশি মানুষ সাইন-আপ করেছে। এছাড়া 'আগ্রহী' হিসেবে মার্ক করেছে ১০ লাখেরও বেশি মানুষ।
এরকম পরিস্থিতিতে লোকজনকে সতর্ক করেছে মার্কিন বিমান বাহিনী। কেউ যেন এরিয়া-৫১ এর ধারে কাছেও না যায়।
এ এলাকাটি বিমান বাহিনীর অত্যন্ত গোপনীয় ঘাঁটি। কিন্তু ইভেন্টে সই করা বহু মানুষ বিশ্বাস করেন, সেখানে ভিনগ্রহ থেকে আসা প্রাণিদের আটকে রাখা হয়েছে।
তবে বিমান বাহিনীর সতর্কতাকে পাত্তা দিচ্ছে না অনেক উৎসাহী ব্যক্তি। হাজার হাজার মানুষ সেখানে মন্তব্য করেছেন- আমরা তাদের বুলেটের চেয়েও দ্রুতগতিতে ছুটতে পারি। এলিয়েনদের দেখতে দাও।
বিমান বাহিনীর মুখপাত্র জানান, তারা এ ইভেন্ট হতে দেবেন না। তিনি বলেন, আমরা আমেরিকা ও দেশের সম্পদ রক্ষার জন্য প্রস্তুত।
ফেসবুকে এ ইভেন্টের আয়োজনকারী জ্যাকসন বার্নেস ইভেন্ট পাতায় যুক্তরাষ্ট্রের সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন, এটা একটা কৌতুক। এ পরিকল্পনা নিয়ে সামনে এগুনোর কোনও পরিকল্পনা আমাদের নেই। আমি শুধু ভেবেছি এটা খুব মজার বিষয় হবে। এখন লোকজন যদি সত্যিই এরিয়া-৫১তে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি এর জন্য দায়ী হব না।
কিন্তু বিমান বাহিনী এরকম ইভেন্টকে এখন আর "মজার বিষয়" হিসেবে নিচ্ছে না। ওই মুখপাত্র বলেন, এরিয়া-৫১ হচ্ছে মার্কিন বিমান বাহিনীর একটি উন্মুক্ত প্রশিক্ষণ রেঞ্জ। আমেরিকার সশস্ত্র বাহিনীর লোকজনকে সেখানে প্রশিক্ষণ দেয়া হয়। এরকম একটি জায়গায় আসার ব্যাপারে আমরা লোকজনকে নিরুৎসাহিত করছি।
এ এরিয়া সম্পর্কে ২০১৩ সাল পর্যন্ত জনগণকে কিছুই জানানো হয়নি। এর আগে এ এলাকাটিকে গোপন রাখা হয়। কিন্তু ইউ-টু নামের গোয়েন্দা বিমানের ব্যাপারে গোপণ তথ্য প্রকাশ করতে গিয়ে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ প্রথমবারের মতো এর কথা স্বীকার করে।
বিশ্লেষকরা মনে করেন, এলাকাটিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা রক্ষা করা হয়। সেই কারণে সেখানে এলিয়েন লুকিয়ে রাখার মতো "ষড়যন্ত্র তত্ত্বের" জন্ম হয়েছে।
এ তত্ত্ব ঘিরে ব্যাপক গুজবের ডালপালা বিস্তৃত হয়েছে। অনেকে মনে করেন, এ ইভেন্টে যাওয়ার পরিকল্পনা করছেন যারা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের গতিবিধির উপর নজর রাখছে।
ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাসীদের অনেকে মনে করেন, এলিয়েনের জীবন ও ইউএফও সম্পর্কে মার্কিন সরকারের কাছে অনেক তথ্য আছে। কিন্তু সেগুলো তারা জনগণের কাছে গোপন রেখেছে।
তারা বিশ্বাস করেন, পৃথিবীতে নেমে আসা এরকম কিছু এলিয়েনকে আটক করে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এরকম ধারণা সবসময়ই অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র সরকার।
এরিয়া ৫১-তে কাজ করেছেন বব লাজার। ১৯৮৯ সালে টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এরকম দাবি করেন। তখনই এ "ষড়যন্ত্র তত্ত্ব" তীব্র হতে শুরু করে।
সম্প্রতি নেটফ্লিক্সে তার ওপর একটি তথ্যচিত্রও প্রকাশ করা হয়েছে। যাকে কেন্দ্র করে লোকজনের মধ্যে এলিয়েনের ব্যাপারে আবারও আগ্রহের সৃষ্টি হয়েছে।
তবে মি. লাজার যেসব দাবি করেছেন, সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেননি।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- এবার এমি জিতলেন যারা
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- কান্নার পরে মন ভালো হয় কেন?

