ঢাকা, ২৪ মার্চ মঙ্গলবার, ২০২৬ || ১০ চৈত্র ১৪৩২
good-food
৬৪০

ওপর দিয়ে চলে গেলো ট্রেন, তবুও মোবাইলে কথা থামালেন না নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৫ ২৫ আগস্ট ২০২২  

এক নারীর ওপর দিয়ে চলে গেলো বিশালাকার যাত্রীবাহী ট্রেন। বিস্ময়কর হলেও সত্য, এতে তার কোনো ভয় হয়নি। পরে দিব্যি উঠে ফোনে কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ভাইরাল হয়েছে।

 

@ipskabra নামের টুইটার হ্যান্ডেল থেকে সেটি শেয়ার করা হয়েছে। ভারতে এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা গেছে, এক নারী রেললাইনের ওপর শুয়ে ফোনে কথা বলছেন। এ অবস্থায় তার ওপর দিয়ে যাত্রীবাহী দ্রুতগতির ট্রেন চলে গেলো। তিনি নড়াচড়া না করে সেখানেই লম্বা হয়ে শুয়েছিলেন।

 

ট্রেনটি চলে যাওয়ার পর আবার কানে ফোন নিয়ে উঠে বসেন ওই নারী। তার ওপর দিয়ে ট্রেন গেলেও তিনি ব্যস্ত ছিলেন ফোনে কথা বলতে। গত ১২ এপ্রিল ভিডিওটি শেয়ার করেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। তারপর সেটি ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। গত কয়েক দিনে প্রায় দেড় লাখ ভিউ হয়েছে। 


পুরো ঘটনাটির ভিডিও ধারণ করেন প্ল্যাটফর্মে দাঁড়ানো কেউ একজন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন তিনি। ভিডিওটি শেয়ার করে দীপাংশু কাবরা লিখেছেন, ফোনে গল্প করাটা সবচেয়ে বেশি জরুরি। এ ভিডিও দেখে নেটিজেনরাও অবাক হয়েছেন। এমন ঘটনার পরও বিচলিত না হওয়ায় অনেকেই নারীকে পুলিশে দেয়ার আবেদন করেছেন।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর