‘খোকা যখন ছোট্ট ছিলেন’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ২৩ এপ্রিল ২০১৯
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে হাসুমণির পাঠশালা দেশব্যাপী ‘আমার পিতা শেখ মুজিব’ উৎসবের আয়োজন করেছে। সূচনা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত স্মৃতিকথামূলক আত্মজৈবনিক রচনা ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ শীর্ষক গ্রাফিক চলচ্চিত্র। রচিত হয়েছে একই শিরোনামে গ্রাফিক বই। আঁকা হয়েছে সিরিজ চিত্রকর্ম এবং নির্মিত হয়েছে বায়োস্কোপ।
শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে চলচ্চিত্র ও গ্রাফিক নভেলটি প্রকাশিত হয়েছে সেটি অনন্য। হাসুমণির পাঠশালার আয়োজন আমাকে মুগ্ধ করেছে।
শৈশবে বঙ্গবন্ধুকে খোকা নামে ডাকা হতো উল্লেখ করে স্পিকার বলেন, সেসময় মানুষের প্রতি তার যে দরদ, মমতাময় ভালোবাসা ও বিপন্নকে সহায়তা করার বোধ বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকার শিশুদের চলচ্চিত্রটি দেখাবো এবং গ্রাফিক নভেলটি উপহার দেব। আমি চাইবো আমাদের সব সংসদ সদস্য নিজের এলাকায় চলচ্চিত্র ও বইটি শিশুদের উপহার দিক। সেইসঙ্গে বঙ্গবন্ধুর শৈশব নিয়ে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাতে করে শিশুরা বইটি পড়তে ও চলচ্চিত্রটি দেখতে আগ্রহী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন। হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন পাঠশালার সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম।
কে এম খালিদ বলেন, এদেশে সবকিছু নিয়ে বিতর্ক চলতে পারে। তবে জাতির পিতার প্রশ্নে আমাদের আপোষহীন হতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যেন কোনো বিতর্ক না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর কর্মময় ও সংগ্রামী জীবন সবার কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে হবে।
মো. আকরাম-আল-হোসেন বলেন, সারাদেশে প্রথমিক বিদ্যালয়গুলোতে খোকা যখন ছোট্ট ছিলেন গ্রাফিক বই ও চলচ্চিত্রটি পৌঁছানোর ব্যবস্থা করব। যেন শিশুরা জাতির পিতার আদর্শ জানতে পারে।
মারুফা আক্তার পপি বলেন, আমরা জাতির পিতা ও দেশরত্ন শেখ হাসিনার জীবন দর্শন তরুণ প্রজন্মের মাঝে প্রোথিত করতে চাই। যেন তারা সেই চেতনায় স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলে।
এই অনুষ্ঠানে ‘খোকা যখন ছোট্ট ছিলেন’ শীর্ষক গ্রাফিক চলচ্চিত্রের প্রিমিয়ার শো, গ্রাফিক বই-এর মোড়ক উন্মোচন, সিরিজ চিত্রকর্ম এবং বায়োস্কোপ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৃজনশীল প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কন্যার গৌরবোজ্জ্বল জীবনকে উপজীব্য করে বয়নকৃত সূচিশিল্প প্রদর্শন করা হয়। সিরিজ চিত্রকর্ম করেন শিল্পী জাকির হোসেন পুলক, চলচ্চিত্র নির্মাণ করেন সুদীপ্ত সাহা, গ্রন্থ সম্পাদনা করেন জুনায়েদ হালিম ও দুরন্ত বিপ্লব।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

