একটা ভুলে পড়তে পারেন বিপদে
গুগল সার্চে সাবধান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৮ ১৭ সেপ্টেম্বর ২০১৯
সার্চ ইঞ্জিনের সহযোগিতা নেয়া এখন নিত্য ঘটনা। সাধারণ খাবারের রেসিপি থেকে শুরু করে অনলাইন ব্যাংকিংয়ের তথ্য। সব ব্যাপারেই আমরা গুগল থেকে তথ্য নিই। এমনকি ওষুধ কিনতে যাওয়ার আগে গুগল সার্চ করে তথ্য নিয়ে যান কেউ কেউ। এগুলো নিয়মিত অভ্যাস হলেও আপনার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।
ব্যবহারকারী হিসেবে আপনাকে বুঝতে হবে, গুগলে যেসব কনটেন্ট পাওয়া যায় সেগুলো গুগল কর্তৃপক্ষের তৈরি নয়। গুগল হচ্ছে একটা মাধ্যম, যার সাহায্যে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য পেতে পারেন। ফলে এগুলো যে শতভাগ সঠিক হবে তার কোনও নিশ্চয়তা নেই। এজন্য গুগল সার্চের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে।
দেখে নিন সেই ক্ষেত্রগুলো -
অনলাইন ব্যাংকিংয়ের কাজ করতে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংকের সঠিক ইউআরএল জানা না থাকলে গুগলে তা সার্চ দেবেন না। এতে আপনার ব্যাংকের মতোই হুবহু অন্য একটি ঠিকানা আসতে পারে যাতে লেনদেন করে আপনি প্রতারিত হতে পারেন। অর্থাৎ, সবকিছু দেখে মনে হবে আপনি ঠিক জায়গায় লেনদেন করছেন। কিন্তু বাস্তবে সেটি ভুয়া।
অনলাইনে কখনও কাস্টমার কেয়ার নম্বর সার্চ করতে যাবেন না। এতে আপনার বিপদে পড়ার আশংকা রয়েছে। ধরুন, আপনি অনলাইনে কাস্টমার কেয়ার নম্বর সার্চ করলেন। সার্চে ভুয়া কাস্টমার কেয়ার নম্বর এলো। স্বাভাবিকভাবেই আপনি সেই নম্বরে ফোন দেয়ার পর তারা আপনার কাছে যা চাইবে তাই দেবেন এবং শেষ পর্যন্ত বিপদে পড়বেন।
গুগলে সার্চ দিয়ে কখনও ওষুধ কিনবেন না। কিংবা রোগের উপসর্গ জানতেও গুগল সার্চ না করাই উচিত। কেননা, গুগলের কনটেন্ট সবসময় সঠিক নাও হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রেও সঠিক ইউআরএল টাইপ করে প্রবেশ করা উচিত। নাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। ইন্টারনেট।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





