‘ফটোল্যাব’-এ আপ করছেন ছবি?
তথ্য যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থায়!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪০ ১৯ জুন ২০২০
স্মার্টোফোনভিত্তিক অ্যাপ - ‘ফটোল্যাব’ ব্যক্তির ছবিকে আরও আকর্ষণীয় করে উপস্থাপনের সুযোগ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বেশ উৎসাহের সঙ্গে সেসব ছবি শেয়ার করছেন। বেশ জনপ্রিয়তা পেয়েছে এ ট্রেন্ডটি।
তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ছবি পাওয়ার বিনিময়ে যে তথ্য অ্যাপটির সঙ্গে গ্রাহকরা শেয়ার করছেন, আশঙ্কা রয়েছে সেগুলো চলে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে।
যুক্তরাষ্ট্রের লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিকানাধীন ফটোল্যাব। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে মানুষের মুখমণ্ডল চিনতে পারা (ফেস রিকগনিশন) এবং বিশ্লেষণী সফটওয়্যার বিক্রি করতো টেক জায়ান্ট আইবিএম।
কিন্তু সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এসব প্রযুক্তি আর বিক্রি করবে না বলে মার্কিন কংগ্রেসকে এক চিঠিতে সাফ জানিয়ে দেন আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরভিন্দ কৃষ্ণা। আর ঠিক এখানেই জন্ম নেয় ফটোল্যাব ট্রেন্ড।
প্রযুক্তিভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় লিনারক ইনভেস্টমেন্ট লিমিটেড। এবং তাদের মালিকানায় ১৪টি অ্যাপ আছে বর্তমানে। এগুলোর বেশির ভাগই ছবি সংক্রান্ত এবং ফটোল্যাব অ্যাপটিও ২০১০ সালেই তৈরি হয়।
এত বছর অ্যাপটি আলোচনায় না এলেও আইবিএম ফেস রিকগনিশন বন্ধ করার কিছুদিনের মধ্যেই দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তা।
সাইবার-৭১ এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের হৃদয় বলেন, একটি অ্যাপের হঠাৎ এমন ভাইরাল হয়ে যাওয়াটা সন্দেহজনক। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আপলোডের সময় ফটোল্যাবকে যে ছবি দিচ্ছেন, সেটি হাই রেজ্যুলেশনে তাদের কাছেই থেকে যাচ্ছে। ফেসবুক, গুগলের কাছেও ছবি থাকে, কিন্তু সেগুলো হাই রেজ্যুলেশনে থাকে না। যে কারণে হাই রেজ্যুলেশনে ছবি আপলোডের জন্য ফেসবুক একটি আলাদা প্ল্যাটফর্ম খুলেছে ব্যবহারকারীদের জন্য, যেটি ইনস্টাগ্রাম। আসলে ফটোল্যাব যেটা করছে, তা হচ্ছে হাই রেজ্যুলেশনে থাকা ছবিগুলোকে ‘ডাটা’ হিসেবে সংরক্ষণ করছে; সেগুলোতে ফেস রিকগনিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করছে। এসব ব্যবহার করে তারা সেগুলো থেকে আরও তথ্য পাচ্ছে। আর এসব তথ্যই বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, প্রযুক্তি জগতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা যদি দেখেন, তাহলে দেখা যাবে, আগে থেকেই অস্তিত্ব আছে এমন একটি প্ল্যাটফর্মকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে তারা। প্রতিষ্ঠার পর তেমন পরিচিতি না পেলেও গোয়েন্দা সংস্থাগুলোর অন্তর্ভুক্তিতে রাতারাতি আলোড়ন তৈরি করে প্ল্যাটফর্মগুলো। একই কাজ ফটোল্যাবের সঙ্গে করা হয়েছে। খেয়াল করলে দেখবেন অনেকদিন পর গেল ১৫ জুন অ্যাপটিকে হালনাগাদ করা হয়েছে। এটাকে ‘ট্রেন্ড’ হিসেবে বিশ্বে ছড়িয়ে দিতে নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
এর ফলে যে বিপুল পরিমাণ তথ্য তাদের সার্ভারে জমা হচ্ছে, সেগুলো ওদের কাছে ‘গুরুত্বপূর্ণ সম্পদ’। এগুলো বিশ্লেষণ করে যে তথ্য বের হবে, সেগুলো আরও গুরুত্বপূর্ণ হবে।
আরেক সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর হাসান জোহা বলেন, আপনার ডিভাইসে অ্যাপটি কাজ করতে যেসব বিষয়ের ওপর কর্তৃত্ব (এক্সেস) চায়, সেদিকে একটু খেয়াল করুন। দেখবেন অ্যাপটি আপনার ডিভাইসের স্টোরেজের এক্সেস চায়। আপনার স্টোরেজ থেকে যেকোনো ফাইল সে রিড করতে পারবে, চাইলে মুছেও দিতে পারে। এমনকি আপনার ফোনে থাকা সব কনট্যাক্টস অর্থাৎ যেসব মানুষের নাম, নম্বর এবং ই-মেইল এড্রেস সংরক্ষণ করে রেখেছেন, সেগুলোও তারা এক্সেস নিয়ে পড়তে বা মুছে ফেলতে পারবে। এছাড়া আরও অনেক বিষয়ে তারা এক্সেস নেয়। তারপর অ্যাপটি ব্যবহার করা যাবে। আর এসব এক্সেস থেকে তারা যে তথ্যগুলো পাবে, সেগুলো তারা সংরক্ষণ করে রাখবে। এটা একজন ব্যক্তির ক্ষেত্রে তো বটেই এমনকি তার পরিচিত সবার গোপনীয়তা এবং নিরাপত্তার জন্যও চরম ঝুকিপূর্ণ।
জোহা বলেন, একটা উদাহরণ দিই। অনেকেই আছেন যারা ব্যাংকের একাউন্ট নম্বর, এটিএম কার্ড নম্বর এমনকি পিন কোড সহজে মনে রাখার জন্য মোবাইলে সেভ করে রাখেন। এখন এসব তথ্য অন্য কারও হাতে গেলে কী হতে পারে একবার ভাবুন। বিভিন্ন সময়ে আমরা এ ধরনের স্ক্যামের খবর পাই। সেগুলো কীভাবে সম্ভব হয়? এগুলোও অন্যতম কারণ।
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- মির্জা আব্বাসকে ভয়ভীতি, পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ আইআরজিসির
- ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- যে ১১ পরামর্শ মেনে চললে মিলবে প্রোমোশন
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- বিশ্বকাপ: প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে যারা
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- হার্ট অ্যাটাকের প্রথম ১০ মিনিট কী করবেন?
- সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
- দুবাইয়ে মেয়েকে নিয়ে যুদ্ধের ‘কবলে’ লারা দত্ত
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
- খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
- ভূমি অফিসে কাজে অবহেলাকারীদের শাস্তি
- ইবি শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ
- প্রাকৃতিকভাবে লিভার সতেজ রাখার যত উপায়
- প্রাকৃতিকভাবে লিভার সতেজ রাখার যত উপায়
- শিগগিরই তেলের দাম ছাড়াবে ১০০ ডলার!
- ভূমি অফিসে কাজে অবহেলাকারীদের শাস্তি
- শাহরুখের ১৮ কোটির মান্নাতের দাম এখন কত? শুনলে অবাক হবেন
- ইফতার করার আগে যে কাজগুলো করবেন না
- ২৯৭ আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করল ইসি
- ইবি শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ
- ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী
- ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য
- সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- বাবর-শাদাবকে বাদ দিয়ে বাংলাদেশ আসছে পাকিস্তান
- সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় বিশেষ জোর: শিক্ষামন্ত্রী
- খামেনির রাষ্ট্রীয় শ্রদ্ধানুষ্ঠান স্থগিত

