তসলিমা নাসরিন, নামেই পরিচিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৮ ২৫ আগস্ট ২০২২
তসলিমা নাসরিন। নামেই পরিচিত। তার নামের আগে কোনো বিশেষণ ব্যবহারের প্রয়োজন নেই। আমি যখন সাপ্তাহিক যায়যায়দিনের সহকারী সম্পাদক, তখন তার লেখা যায়যায়দিনে ছাপা হয়েছে। তিনি দেশত্যাগে বাধ্য হওয়ার আগ পর্যন্ত নিয়মিত তার লেখা যাযাদিনে ছাপা হতো।
তসলিমার ভাষা ছিল তীব্র, কখনও কখনও বা প্রচলিত ধারণা অনুযায়ী ছাপার অযোগ্য! কিন্তু আমি তার সব লেখাই ছেপেছি, কখনো কখনো সামান্য সম্পাদনা করতে হয়েছে। এ ব্যাপারে সম্পাদক শফিক রেহমানের পূর্ণ সমর্থন ও অনুমোদন ছিল। যায়যায়দিনে তার লেখা নিয়ে কোনো সমস্যা হয়নি, বিতর্ক হয়নি।
তিনি প্রায় প্রতি সপ্তাহে লেখা দিতে যায়যায়দিনের অফিসে আসতেন। তার সঙ্গে আমার দেখা হতো, কথা হতো। একবার কলকাতা কলেজ স্ট্রিটে এক বইয়ের দোকানিকে প্রসঙ্গত বলেছিলাম যে, আমি তসলিমা নাসরিনকে চিনি!
সেই দোকানির কি বিস্ময়! একটু দূরে যেতেই তিনি পাশের দোকানিকে ডেকে বললেন, ওই দেখ, ঢাকা থেকে এক চাপাবাজ এসেছে। ও নাকি তসলিমাদিকে চেনে! আমি একটু শরম পেয়েছিলাম বৈ কি! তবে বই বিক্রেতার ওপর রাগ করিনি। হাজার হোক, তসলিমার মতো সেলিব্রেটিকে আমার মতো মানুষের তো চেনার কথা নয়।
না, এটা চাপাবাজি নয় যে, আমি তাকে চিনি। সত্যি তার সঙ্গে আমার পরিচয় আছে। আমি চিকিৎসার জন্য কলকাতা গিয়েও তার সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ কথা বলেছি। আমার স্ত্রী-পুত্রও সাথে ছিল। ছিল তাপস কুমার দত্ত। তাপসের কাছে হয়তো তখনকার ছবিও আছে৷
সেদিন দেশে ফেরার জন্য তসলিমার আকুলতা আমাকে বিহ্বল করেছিল। দেশছাড়া একজন মানুষের কষ্ট আমরা বুঝতে পারিনি, পারছি না। তাকে দেশে ফিরিয়ে আনতে না পারা - আমাদের সম্মিলিত ব্যর্থতা এবং এটা ক্ষমাহীন। আজ জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।
লেখক: বিভুরঞ্জন সরকার
সাংবাদিক ও কলাম লেখক
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?


