পুরস্কার নয়, কিছুটা দায়মুক্তি
মেজর খোশরোজ সামাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ৫ ফেব্রুয়ারি ২০২১
১. গোল্ড ফিশের মতো স্মৃতি বিভ্রম হয়ে আমরা ক্রমশ বাতিঘরের আলোদের অস্তিত্ব ভুলে যাচ্ছি। বাঙালি মনন আর চৈতন্য বিনির্মাণ করেছেন যেসব কিষাণ-কিষাণি তাদের মধ্যে নিচের চারজন একুশে পুরস্কার ২০০০ - এ অভিষিক্ত হলেন। সুজাতা, পাপিয়া সারোয়ার, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কাজী রোজী। এটি নিছক স্বীকৃতি নয়। বাংলা নামের জনপদের পলল জমিনে মেধাবৃত্তির যে চাষ তারা করেছেন, সেই বিশাল কর্মযজ্ঞের সামান্য দায়মুক্তি।
২. সুজাতা আজিম। রক্ষণশীলতার পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত ছিল পূর্ব পাকিস্তানের সিনেমা জগত। উর্দু ছায়াছবির কালো থাবার বিরুদ্ধে বাংলা ছায়াছবিকে টেনে তুলতে নিষিদ্ধ পল্লী থেকে মহিলা চরিত্র অভিনেত্রীদের আনতে বাধ্য হতে হতো। যে অল্প কজন বনেদী, মার্জিত রুচির শিল্পী সেই অমানিশাকে ভেঙেছিলেন সুজাতা তাদেরই একজন। সামন্তমনস্ক সমাজে বৈধব্যের তীব্র দহন উপেক্ষা করে আজও তিনি চলচ্চিত্রে কাজ করে চলছেন।
৩. পাপিয়া সারোয়ার। অন্ধকারের শক্তি যখন রবীন্দ্র সংগীতের পায়ে বেড়ি পরাতে চেয়েছিল, তখন সনজিদা খাতুন, ওয়াহিদুল হকের কাছে তালিম নেন তিনি। প্রাণী বিজ্ঞানের উচ্চ ডিগ্রীকে উপেক্ষা করে রবীন্দ্র সংগীতের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। কিন্নরী কণ্ঠী এ শিল্পী ' নাই টেলিফোন নাইরে পিয়ন'সহ বহু গগনচুম্বী জনপ্রিয় গান আমাদের উপহার দিয়েছেন।
৪. কাজী রোজী। ক্যান্সারের সাথে লড়াই করছেন। যিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আমাকে নিজে জানিয়েছেন চিকিৎসার খরচ যোগাতে প্রায় পর্যুদস্ত। ঘৃণ্যজীব কাদের মোল্লার অপকর্মের সাক্ষী দেন ট্রাইব্যুনালে। নিকটজন মেহেরুন্নেসার মৃত্যুর দাহ আর দহন নিয়ে সোনালী সকালের স্বপ্নে আজও বিভোর। এত পরিচয়ের পাশাপাশি সাচ্ছন্দ্য বোধ করেন যে পরিচয়ে সেটি হলো রোজী একজন কবি। তার কলম সৃষ্টি করুক অমর অজয় অক্ষয় আর অবিনাশী কবিতামালা।
৫. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। শিল্পকলার অন্যতম শক্তিশালী মাধ্যম আবৃত্তি। সেই আবৃত্তি ছিল অপাংক্তেয়, অচ্ছুত। এবারই আবৃত্তি একুশে পুরস্কারের খাতায় নাম লিখিয়েছে। আর তিনিই হলেন তার পথিকৃত। চলচ্চিত্রে তার শক্তিমত্তা সময়ের প্রশ্নে উত্তীর্ণ। কবিতা কালজয়ী হোক। আমাদের পরবর্তী প্রজন্মের কণ্ঠে ধ্বনিত হোক দিন বদলের অমিয় শব্দমালা।
৬. আচ্ছা, কোভিডে ন্যুজ সারা পৃথিবী, সারা বাংলা। শুধু ফ্রন্ট লাইনার বলে হাততালি না দিয়ে অন্তত দু’একজন করোনা শহীদ চিকিৎসককে পুরস্কার দিলে কি ক্ষতি হয়ে যেতো? খুব ক্ষতি?
# মেজর ডা. খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিষ্ট, ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

