আইপিএলের পর পিএসএলও স্থগিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৬:০৩ ১০ মে ২০২৫
ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় এবার স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো। ফের কবে খেলা শুরু হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। শুক্রবার (৯ মে) রাতে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই দিন ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়।
শুক্রবার ভোরে পিএসএলের বাকি থাকা ৮ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল পিসিবি। কিন্তু প্রতিবেশি দুই দেশের যুদ্ধ পরিস্থিতির কারণে ২৪ ঘণ্টা পেরোনোর আগেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো তাদের।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টা সীমান্তরেখায় পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটেছে। ভারতের অন্তত ৭৮টি ড্রোন পাকিস্তানে অনুপ্রবেশ করেছে। একইসঙ্গে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলাও করছে ভারত। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী আপাতত টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরামর্শের ভিত্তিতে এই পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বেপরোয়া আগ্রাসনের ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন। যা এমন অবস্থায় পৌঁছেছে যেখানে জাতীয় মনোযোগ ও আবেগ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাহসী প্রচেষ্টার ওপর নিবদ্ধ, যারা পাকিস্তানের সার্বভৌমত্বকে জোরালভাবে সমুন্নত রাখছেন।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলার পর থেকেই পিএসএলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকে। তাই প্রাথমিকভাবে সেদিনের পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি স্থগিত করা হয়। ড্রোন হামলার পরপরই নিরাপত্তা শঙ্কায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনসহ প্রায় ৪০ জন বিদেশি ক্রিকেটার। তারা দ্রুততম সময়ে পাকিস্তান ছাড়তে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
বিদেশি ক্রিকেটারদের সুরক্ষা বিবেচনায় শুক্রবার রাতে একটি বিশেষ বিমানের ব্যবস্থা করে পিসিবি। সেটিতে চড়ে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন রিশাদ, নাহিদসহ বাকি বিদেশি ক্রিকেটাররা।
শুরুতে ভাবা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচ খেলে নিজ নিজ দেশে ফিরবেন পিএসএলের বিদেশি ক্রিকেটাররা। তবে বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুবাই থেকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার তাড়ায় থাকবেন তারা।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















