বার্সেলোনায় বাংলাদেশকে তুলে ধরলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১২ ২৭ ফেব্রুয়ারি ২০১৯
বার্সেলোনায় মোবাইল কংগ্রেসের দ্বিতীয় দিনে মঙ্গলবার মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশি প্রতিনিধি দল। এতে ‘মোবাইল ইনফ্রাস্টাকচার : ইজ ইউর পলিসি ফিট ফর পারপাস’ শিরোনামে কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফিরা বার্সেলোনার গ্রেন ৪ নম্বর হলের বি অডিটরিয়ামে কি-নোট উপস্থাপন করেন মন্ত্রী। কনফারেন্সে বিভিন্ন দেশের মন্ত্রী, শিল্পকারখানার প্রধান নির্বাহী, টেলিকম রেগুলেটর, ডেটা প্রটেকশন কর্তৃপক্ষ, জিএসএম প্রতিনিধি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি, কার্যক্রম এবং পলিসির দিক হতে আগামী ২০৪১ সালের বাংলাদেশ সম্বন্ধে তিনি ব্রিফিং দিয়েছেন। ডেল্টা প্ল্যান থেকে শুরু করে যে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রাগুলোও কনফারেন্সে তুলে ধরেছেন তিনি। ডিজিটাল টেকনোলজিকে ব্যবহার করে বাংলাদেশে যে উন্নয়নের ধারাগুলো বাস্তবায়ন হচ্ছে সেগুলোও উল্লেখ করেন।
এছাড়া বাংলাদেশের অবকাঠামো, টেলিকমিউনিকেশন খাতের উন্নয়ন, সফটওয়্যার সক্ষমতা ও কানেক্টিভিটিতে কী কী করা হচ্ছে- এ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন টেলিযোগাযোগমন্ত্রী।
এছাড়া লক্ষ্যমাত্রা অনুয়ায়ী বাংলাদেশ ২০২১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে যে ফাইভজিতে রূপান্তরিত হচ্ছে- তার জন্য কী প্রস্তুতি নেয়া হচ্ছে সে বিষয়ে তিনি বক্তব্য দেন।
মন্ত্রী বর্তমান সরকার প্রযুক্তিকে পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে তা নিয়ে বিস্তারিত বর্ণনা দেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফাইবার কানেক্টিভিটির দুয়ার খুলে দিয়েছি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





