ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৪ ৭ সেপ্টেম্বর ২০১৯
ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ হলো। দীর্ঘ সময় মহাশূন্যে চলতে চলতে চাঁদের মাটিতে অবতরণের আগেই চন্দ্রযান-২ এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তা সত্ত্বেও ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ কর্মসূচি নিয়ে তিনি গর্বিত।
দক্ষিণ মেরুতে চাঁদকে স্পর্শ করার আগেই চন্দ্রযান-২ এর বিক্রম মডিউলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই মিশনে ব্যবহৃত যানের পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। তবে হতাশ নন মোদি। তিনি বলেছেন, এই সুযোগ আবার আসবে।
চাঁদে অভিযান চালানো চতুর্থ দেশ ভারত। তারা চাঁদের উদ্দেশে প্রায় এক মাস আগে উৎক্ষেপণ করে চন্দ্রযান-২। স্বাভাবিকভাবেই চলছিল এর কার্যক্রম। চাঁদকে ছুঁই ছুঁই করছিল তা। চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তাতে ত্রুটি দেখা দেয়। ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইন্ডিয়াস স্পেস রিচার্স অর্গানাইজেশনের (ইসরো)।
ভারত চাঁদে প্রথম অভিযান চালায় ২০০৮ সালে। ওই সময় তারা চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে। সেই নভোযান চাঁদের পৃষ্ঠে পানি থাকার বিষয়ে প্রথম ও সবচেয়ে বেশি বিস্তারিত গবেষণা করে।
গেল ২০ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। শনিবার চাঁদের পৃষ্ঠে সেটির অবতরণের কথা ছিল। ফলে বেঙ্গালুরুতে ইসরোর স্ক্রিনে চোখ আঠার মতো লেগেছিল মিশন কন্ট্রোলের স্টাফদের। এসময় ধীরগতিতে চাঁদের পৃষ্ঠে নেমে যাচ্ছিল তাদের যান।
প্রধানমন্ত্রী মোদি একটি কাচের পেছন থেকে প্রত্যক্ষ করছিলেন এ দৃশ্য। কিন্তু অবতরণে ব্যর্থ হওয়া সত্ত্বেও কন্ট্রোল রুমকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এসময় ইসরো চেয়ারম্যান কৈলাশাভাড়িভু শিবান স্টাফদের উদ্দেশ্যে ঘোষণা করেন, তাদের প্রাথমিক কাজগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এখন মিশন থেকে প্রাপ্ত ডাটাগুলো বিশ্লেষণ করা হবে। তিনি অভিযানের শেষ ১৫ মিনিট ইংরেজিতে বর্ণনা করেন এভাবে ‘১৫ মিনিটস অব টেরর’।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





