ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেবে স্মার্টফোন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৫ ২০ সেপ্টেম্বর ২০২১
এবার ভূমিকম্পের পূর্বাভাস দেবে স্মার্টফোন ! শাওমি ফোনে এই সুবিধা মিলতে চলেছে শিগগিরি। একটি ওয়েবসাইটের দাবি তেমনই। ওই ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, চিনা এই সংস্থা এর জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তির পেটেন্টের আবেদন নিয়েছে।
এই নতুন পেটেন্টের নাম 'মেথড অ্যান্ড ইকুইপমেন্ট ফর রিয়ালাইজিং সিসমিক মনিটরিং অফ মোবাইল ডিভাইসেস'। এই পেটেন্ট থেকে এমন এক প্রযুক্তির কথা জানা যাচ্ছে, যা ভূকম্পনের গতিবিধি নজরে রাখবে। আর ভূমিকম্পের আশঙ্কা থাকলেই তা জানিয়ে দেবে। ফলে আগে থেকে সাবধান হতে পারবেন ইউজাররা। সরে যেতে পারবেন নিরাপদ স্থানে।
প্রতি বছরই ভূমিকম্পে বহু সম্পতির ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। যদি সত্যিই এই নতুন প্রযুক্তি থেকে এমন পূর্বাভাস দেওয়া সম্ভব হয়, তাহলে যে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তা দারুণ এক 'উপহার' হয়ে উঠবে তাতে সন্দেহ নেই। এযাবত্ কোনও স্মার্টফোনে এই ধরনের সুবিধা পাওয়া যায়নি। কার্যত এক 'বিপ্লব' তৈরি হবে স্মার্টফোনের দুনিয়ায়।
উল্লেখ্য, সারা পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তিন নম্বরে রয়েছে ভূমিকম্প। হিসেব বলছে, ১৯৯৫ থেকে ২০১৫- এই কুড়ি বছরে মোট প্রাকৃতিক বিপর্যয়ের ৮ শতাংশই ভূকম্পন। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে বন্যা ও ঝড়। তাদের পরিমাণ যথাক্রমে ৪৩ ও ২৮ শতাংশ।
এদিকে ফোল্ডেবল সিরিজের স্মার্টফোনের জন্য়ও নতুন পেটেন্ট পেশ করেছে শাওমি। কী আছে সেই পেটেন্টে? এক সংবাদমাধ্যমের অনুমান, মোবাইলের স্ক্রিন ও সাপোর্ট স্ট্রাকচার সংক্রান্ত কোনও নতুন প্রযুক্তিও আনতে চলেছে শাওমি।
সব কিছু ঠিক থাকলে শিগগিরি শাওমির ফোনে মিলবে এই সব নতুন প্রযুক্তি। এর আগেও ফোল্ডেড স্মার্টফোনের নাগাড়ে ভাঁজ করা ও বন্ধের কারণে তৈরি হওয়া সমস্যার সমাধানেও একটি পেটেন্টে পেশ করেছিল এই চিনা শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ






