আমন্ত্রিত হয়েও নাসা যেতে পারেন নি তরুণ বিজ্ঞানীরা
মন্ত্রীর কৈফিয়ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৮ ৩১ জুলাই ২০১৯
নাসা’র আমন্ত্রিত হয়েও কেনেডি স্পেস সেন্টারে যেতে পারে নি বাংলাদেশের তরুণ মেধাবী দলটি। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুরো বিষয়টি তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মদ পলক। পুরো স্ট্যাটাসটি দেয়া হলো :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ মেধাবী প্রথম নাসা অ্যাপ চ্যালেঞ্জে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কথা ছিল আমেরিকায় কেনেডি স্পেস সেন্টারে গিয়ে তাদের সেই স্বপ্নের অ্যাপ্লিকেশনটি তুলে ধরার। কিন্তু আমাদের আইসিটি বিভাগ থেকে সকল সহযোগিতা করার পরেও আমেরিকান দূতাবাস নির্দিষ্ট সময়ে তাদের ভিসা না দেয়ায় তাদের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আইসিটি বিভাগ সব সময় উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকদের পাশে আছে এবং থাকবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাসা স্পেস অ্যাপস বিজয়ী টিমের পাশে আছি আমরা।
আজ গিয়েছিলাম সিলেট "বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক" এ শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার সহ বেশ কিছু অবকাঠামোগত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। এরপর চ্যাম্পিয়ন এই টিমকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। মাহাদির নেতৃত্বে এসেছিলো তিনজন। তাদের মুখেই শুনলাম বিস্তারিত। আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের মনোবল অটুট রেখেছে। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় তারা আত্মবিশ্বাসী। আমি তাদের মনোবল দেখে মুগ্ধ হয়েছি।
তারা আমাকে জানিয়েছে তাদের ভিডিও প্রেজেন্টেশনটি কেনেডি স্পেস সেন্টারে প্রদর্শিত হয়েছে এবং ওলিক টিমকে আগামি বছর একই প্রতিযোগিতায় তাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে।
এ সকল বিষয়ে ইতিমধ্যে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমি আশাবাদী আগামিতে তাদের কেনেডির স্পেস সেন্টারে পাঠাতে পারবো ইনশা আল্লাহ্।
ওলিক টিমের স্বপ্ন পূরণে পাশে থাকবে আইডিয়া ও আইসিটি বিভাগ।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ





