ডানা মেললো তিস্তা-দীপন
রূপান্তরিত নারী-পুরুষের প্রথম বিয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪৬ ৫ আগস্ট ২০১৯
মোবাইলের রিংটোন বদলে নিয়েছেন ডগমগ কনে : ‘আজকাল পাঁও জমি পে নেহি পড়তে মেরে...!’ (‘আমার পা আজকাল মাটিতে পড়ছে না...!’)
মুখচোরা বরও দারুণ রোম্যান্টিক। টোপর পরে বিয়েতে আসার প্রস্তুতিতে কোনও ফাঁক ছিল না।
কনে তিস্তা দাস ও বর দীপন চক্রবর্তীর চার হাত এক হবার দিন সোমবার।
পাত্রপাত্রী দু’জনেই রূপান্তরিত নারী ও পুরুষ। এমন বিয়ে ভারতের এ রাজ্যে এই প্রথম।
জন্মসূত্রে ‘সুশান্ত’ থেকে ‘তিস্তা’ হয়ে ওঠা মেয়ের পথ চলা খরস্রোতা পাহাড়ি নদীর মতোই। বছর পনেরো আগে লিঙ্গান্তরের অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। কবি, বুটিক শিল্পী, সমাজকর্মী — বহুমুখী পরিচয়ের মেয়েটি ভালবাসার দ্বীপে নোঙর ফেলার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন।
অসমের লামডিংয়ে বেড়ে ওঠা দীপন, আগেকার দীপান্বিতার জীবনও নিজেকে নিয়ে অস্থিরতায় ভরপুর। নারী-শরীরে পুরুষ সত্তা মুক্তির পথ খুঁজছিল দীর্ঘদিন ধরে। বছর তিনেক আগে তিস্তার সঙ্গে পরিচয় বেশ নাটকীয়ভাবে। আগরপাড়ায় লিঙ্গান্তর সংক্রান্ত মুশকিল আসান সংস্থা চালান তিস্তারা। সেখানেই দেখা দু’জনের।
তখন দু’জনেই নিজেদের জীবনে ব্যর্থ সম্পর্কের বোঝা টানছেন। ছোট চুলের ‘চকলেট বয়’-গোছের ‘ছেলেটি’কে দেখে তিস্তার মনে হত, ‘ও তো বেশ কেয়ারিং।’
অস্ত্রোপচারের পরে কলকাতায় ওষুধ সংস্থায় কাজ করছিলেন দীপন। গত সরস্বতী পুজোতেও তিস্তাকে কথাটা বলতে না-পেরে হৃদয়ে রক্ত ঝরছিল তাঁর।
যৌন ঝোঁক অনুযায়ী দীপন এবং তিস্তা দু’জনেই যথাক্রমে জন্মগত নারী এবং পুরুষ লিঙ্গের প্রতি অনুরক্ত। তবু সব ব্যাকরণ ভেঙেচুরে গেল। সরস্বতী পুজোয় না-হোক, গত দোলে তিস্তার এক বান্ধবীর ভরসায় কথাটা বলেই ফেললেন দীপন। ‘আবার একটা সম্পর্ক...’ তখন দ্বিধাদীর্ণ তিস্তাও।
দীপন বলছিলেন, ‘‘আমার কাছে পৌরুষ মানে জেদাজেদি নয়। একটা মেয়েকে বোঝা। তাই অপেক্ষা করেছি।’’
সবুরে মেওয়া ফলেছে। ঘনিষ্ঠ সাহচর্যে এতটা সংবেদনশীলতা কেউই আগে সঙ্গীর কাছে পাননি বলছেন চল্লিশের সীমানায় থাকা হবু বর-কনে।
তিস্তার কথায়, ‘‘দীপনকে দেখে ভেবেছি, একজন হয়ে ওঠা নারী হিসেবে আমিই বা কেন এক জন হয়ে ওঠা পুরুষকে গ্রহণ করতে পারব না!’’
‘‘ভালবাসা আসলে লিঙ্গ নয়, দু’টি মনের ব্যাপার,’’ সম-উপলব্ধি এবং সমস্বর তিস্তা ও দীপনের।
২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্টে এ দেশের যুগান্তকারী নালসা রায়ও বলেছিল এ কথা। লিঙ্গপরিচয় আসলে মানুষের মনে। সেই রায়ই প্রথম ব্যক্তির স্ব-লিঙ্গ নির্ধারণের অধিকার এবং তৃতীয় লিঙ্গভুক্ত তথা রূপান্তরকামী, রূপান্তরিতদের মৌলিক অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কয়েক মাস আগে কেরলেও রূপান্তরিত একটি জুটি বিয়ে করেছে।
তিস্তার মা চাইছিলেন, ‘‘ছেলেটা তো বেশ! একসঙ্গে না-থেকে বিয়েটা না-হয় সেরেই ফেলো!’’ অসমে দীপনের মা-বাবা অবশ্য এই বিয়েতে নিজেদের জড়াচ্ছেন না। তবে গড়িয়ায় বরের ভাড়ার ফ্ল্যাটের মালকিন বর পক্ষের অভিভাবকের ভূমিকায়। বুধবার, বৌভাতের দিন বিয়ের রেজিস্ট্রিও পাকা! ডানা মেললো রূপান্তরিত নারী-পুরুষের ছকভাঙা যৌথতার উড়ান।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

