রেলে ই-টিকিটিংয়ে অসঙ্গতি পেল দুদক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৫১ ২৮ মে ২০১৯
রেলওয়ের অনলাইন টিকিটিংয়ে নানা অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অসঙ্গতি নিয়ে রেলের ই-টিকিট নিয়ন্ত্রক সংস্থা সিএনএস যে ব্যাখ্যা দিয়েছে তাতেও সন্তুষ্ট নয় সংস্থাটি।
অভিযোগ অস্বীকার করলেও রেলওয়ে বলছে, অ্যাপের দুর্বলতার কারণে ঝামেলায় পড়েছেন যাত্রীরা। অ্যাপটি উন্নয়নে নতুন করে চুক্তি করা হচ্ছে বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদের আগাম টিকিট বিক্রি শুরুর দিন থেকে, অ্যাপে প্রবেশ করতে না পারা সার্ভার ডাউন কিংবা হ্যাঙ এমন নানা অভিযোগ অ্যাপ ব্যবহারকারীদের মুখে। এমন প্রেক্ষাপটে অন লাইনে বিক্রির আড়ালে টিকিট জালিয়াতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে কমলাপুর স্টেশনের সার্ভার কক্ষে হানা দেয় দুদক।
প্রাপ্ত তথ্যগুলো আরও ভালোভাবে মিলিয়ে নিতে, ৫দিন পর আবারও কমলাপুরে হামলা দেয় দুদক। সিএনএসের কক্ষে অভিযান চালায় দুদকের একটি আইটি এক্সপার্ট দল। বৈধ সময় পার হওয়ার পরও অ্যাপে টিকিট কেটে নেয়াসহ বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন তারা।
এ ব্যাপারে দুদকের প্রকৌশলী সোহাগ কুমার দাস বলেন, ৩১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এই টিকিট বিক্রির সময় ১০টা পর্যন্ত। আমরা এখানে এসে দেখলাম টিকিট ১০টার পরও বিক্রি হচ্ছে।
ইচ্ছাকৃতভাবে সার্ভার হ্যাঙ করে রাখা হয় কিনা? এমন প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি সিএনএস এমন মন্তব্য করে দুদক বলছে, রেলের কারিগরি ঘাটতির কারণে সিএনএসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
দুদকের সহকারী পরিচালক খায়রুল হক বলেন, ইচ্ছাকৃতভাবে তারা সার্ভার লক করে রেখেছে কিনা সার্ভার হ্যাঙ করছে কিনা তার উত্তর তাদের কাছে নেই। এরপর দুদকের দলটি যায় রেলপথ মন্ত্রণালয়ে।
যেখানে তলব করা হয়, রেলের অপারেশন বিভাগের কর্মকর্তা ও সিএনএসের শীর্ষ কর্তাদের। ঘণ্টাব্যাপী আলোচনার পর সংবাদমাধ্যমে কোনো কিছু না জানিয়ে চলে যায় দুদক দল।
পরে দুদকের সব অভিযোগ অস্বীকার করে সিএনএস ও রেলওয়ে। নিজেদের দুর্বলতা স্বীকার করে অ্যাপ উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ে’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়াজাহান বলেন, জনগণের চাহিদার সাথে সেভাবে আমরা এখনো সক্ষম নই। এই সক্ষমতা অর্জনের জন্য রেলওয়ের পরবর্তী ব্যবস্থাগুলো রেলওয়েকে নিতে হবে।
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?




