শিল্পী কাজলের তৈলচিত্রে মুক্তিযুদ্ধ ও নৈসর্গিক বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৫ ৩ মার্চ ২০২০
ক্যানভাসজুড়ে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ। কোথাও পাক হানাদার বাহিনীর নির্যাতন, কোথাও বঙ্গবন্ধুর ভাষণ, কোথাও মুক্তিযোদ্ধাদের অভিযানের প্রস্তুতির ছবি। রং-তুলির পরিশীলিত আঁচড়ে প্রত্যেকটি চিত্রপটে ঠাঁই পেয়েছে বাঙালির মুক্তি সংগ্রামের অবয়ব। আবার কোনো ক্যানভাসে দুই বা ততোধিক মানুষের প্রতিকৃতি। কোনো গ্রাম-বাংলায় ছড়িয়ে থাকা অসাধারণ সৌন্দর্য।
তেলরঙের জমিনে আঁকা ছবিগুলোয় প্রতিটি অবয়বে উদ্ভাসিত হয়েছে বাঙালির সংগ্রাম ও বাংলার সৌন্দর্যের ভিন্ন-অভিন্ন চিত্র। এ ছবিগুলো এঁকেছেন ৬৫ বছর বয়সী স্বশিক্ষিত শিল্পী আখতার মাহমুদ কাজল। সেসব ছবি নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ নম্বর গ্যালারিতে 'মুক্তিযুদ্ধ ও নৈসর্গিক বাংলাদেশ' শিরোনামে চলছে প্রদর্শনী।
প্রদর্শনীতে কাজলের ১০১টি তৈলচিত্র স্থান পেয়েছে। বাঙালির লড়াই সংগ্রামকে কেন্দ্র করে আঁকা প্রতিকৃতি, তাদের মুখাবয়ব ও অভিব্যক্তি, সেই সঙ্গে প্রকৃতি-অনুপ্রাণিত বিমূর্ত ভাব তার চিত্রকর্মকে এনে দিয়েছে স্বতন্ত্র শৈলী। ৪০ বছর ধরে শিল্পচর্চা করলেও প্রথমবারের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ৬৫ বছর বয়সী এ শিল্পীর।
সোমবার শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌসুলি এবং একুশে পদক বিজয়ী ভাষাসৈনিক এডভোকেট গোলাম আরিফ টিপু। এসময় আরও উপস্থিত ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সিনিয়র সাংবাদিক আনোয়ার হক।
কাজল জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালে ১ জুন চাঁপাই নবাবগঞ্জের কমলাকান্তপুর গ্রামে। দারিদ্রের কষাঘাতে উচ্চশিক্ষার সুযোগ হয়নি এ স্বশিক্ষিত চিত্রশিল্পীর। মূলত তেলরঙের চিত্রকর্মে সিদ্ধহস্ত তিনি। এ গুণী শিল্পী বলেন, শিল্পকর্মে আমার একাডেমিক শিক্ষা নেই। মুক্তিযুদ্ধের সময় আমি স্কুলে পড়ি। বেড়ে উঠেছি গ্রামেই। বাবার পেশাগত কাজের সুবাদে ঘুরেছি দেশজুড়ে। খুব কাছ থেকে দেখেছি পাক হানাদার বাহিনীর নির্যাতন। যা আমাকে নাড়া দিয়েছে। বাংলার নৈসর্গিক সৌন্দর্যও আমাকে টেনেছে। আমার শিল্পকর্মগুলোতে এসবই তুলে ধরেছি।
৬৫ বছর বয়সী এ চিত্রশিল্পী বলেন, দীর্ঘ ৪০ বছর তৈলচিত্রে কাজ করলেও কখনও প্রদর্শনী করিনি। একজন স্বশিক্ষিত শিল্পী হিসেবে ব্যক্তিগতভাবে শিল্পচর্চা করেছি। তবে আনুষ্ঠানিক প্রদর্শনী এবারই প্রথম।
২ মার্চ থেকে শুরু হয়েছে। ১১ মার্চ পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ নম্বর গ্যালারিতে ১০ দিনব্যাপী প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের

