ঢাকা, ১৯ অক্টোবর সোমবার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
ডেঙ্গু নির্মূলে কার্যকর ওষুধ ছিটাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেঙ্গু নির্মূলে কার্যকর ওষুধ ছিটাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশন মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডেঙ্গু জ্বর মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা নিশ্চিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৭:৪০ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার

ডেঙ্গু চিকিৎসার বিভিন্ন টেস্টের মূল্য নির্ধারণ
৫০০ টাকায় পরীক্ষা

ডেঙ্গু চিকিৎসার বিভিন্ন টেস্টের মূল্য নির্ধারণ

ডেঙ্গু চিকিৎসার বিভিন্ন টেস্টের মূল্য নির্ধারণ করা হয়েছে। মারাত্মক আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় প্রাইভেট হাসপাতাল - ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা' সংক্রান্ত সভায় এ মূল্য ঠিক করা হয়।

০৩:২৮ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার

ডেঙ্গুজ্বরে বিল ১লাখ ৮৬হাজার!
মৃত ছাত্রের চিকিৎসা ব্যয়ে বিস্ময়

ডেঙ্গুজ্বরে বিল ১লাখ ৮৬হাজার!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন (২৫)। পড়তেন ফিন্যান্স বিভাগে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গেল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাবি’র এই শিক্ষার্থী। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২২ ঘণ্টা।  ডেঙ্গু জ্বরে আক্রান্ত এই রোগীর ২২ ঘন্টার চিকিৎসা বিল ধরিয়ে দেয়া হয় ১ লাখ  ৮৬ হাজার ৪৭৪ টাকা। তবে রাজনৈতিক হস্তক্ষেপে মৃত্যুর পর বিল কিছু কম রাখা হয় বলে জানা গেছে। কিন্তু এত টাকা বিল নিয়ে এখনও কাটেনি ধোয়াশা।

০২:৫০ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার

রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, উৎকণ্ঠা-উদ্বেগ
ঢাকার বাইরেও আক্রান্ত

রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু, উৎকণ্ঠা-উদ্বেগ

সব রেকর্ড ভেঙ্গেছে এবারের ডেঙ্গুজ্বর। ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে রাজধানীতে। গেল ক’দিনে ঢাকার বাইরে বিভিন্ন এলাকাতেও ডেঙ্গু আক্রান্তের খবর মিলছে। সব মিলিয়ে মানুষের মধ্যে এখন চরম ডেঙ্গু আতংক। চরম উৎকণ্ঠায় নগরবাসী।  সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতির খবর এখনও পাওয়া যায়নি। সরকারের হালানাগাদ তথ্যেও মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ার চিত্র পাওয়া গেছে। ঠাঁই নেই, রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে।

পরিসংখ্যানের দিক থেকে এবছর অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে এই মরণঘাতি জ্বর।  ২০০২ সালে দেশে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিল। তবে ২০০০ সালে ৯৩ জনের মৃত্যুর রেকর্ডই ছিল সর্বাধিক। দীর্ঘ ১৬ বছর পর অর্থাৎ ২০১৮ সালে সর্বোচ্চ ১০ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়ে নতুন রেকর্ড করেছিল। মৃতের সংখ্যা ছিল ২৬।

০১:৩১ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার

এবার ডেঙ্গু প্রাণ কাড়লো জাবি ছাত্রীর

এবার ডেঙ্গু প্রাণ কাড়লো জাবি ছাত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন উখিং নু নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেয়ার পথে মারা যান তিনি। উখিং নু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।

 

০৮:৪৬ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

ডেঙ্গু এবার কাড়লো ঢাবি ছাত্রের প্রাণ

ডেঙ্গু এবার কাড়লো ঢাবি ছাত্রের প্রাণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ফিরোজ কবির স্বাধীন নামের ওই ছাত্র শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাধীন ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

১১:৪১ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

ডেঙ্গু জ্বর নিয়ে মহাগুরুত্বপূর্ণ ১০ তথ্য

ডেঙ্গু জ্বর নিয়ে মহাগুরুত্বপূর্ণ ১০ তথ্য

অতীতে যেকোন সময়ের এবার ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি। এতে আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহে অন্তত আটজন মারা গেছেন। এদের মধ্যে চিকিৎসকও আছেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে মানুষের মাঝে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। শরীরে যেসব লক্ষণ দেখলে আপনি বুঝবেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন -

 

০৯:৫২ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

মাতৃমৃত্যুর পেছনের কারণগুলো

মাতৃমৃত্যুর পেছনের কারণগুলো

দেশে মাতৃমৃত্যুর হার দিন দিন কমছে। তবে শহরের তুলনায় গ্রামে এ হার বেশি। শহরে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৩২। আর গ্রামে ১ দশমিক ৯৩। জাতীয়ভাবে এ হার হচ্ছে ১ দশমিক ৬৯।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে এসব তথ্য।

০৮:২০ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

ডেঙ্গুতে মারা গেলেন আরেক চিকিৎসক

ডেঙ্গুতে মারা গেলেন আরেক চিকিৎসক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক। তার নাম ডা. তানিয়া সুলতানা।   

শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

ডা. তানিয়া সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

১১:৫৭ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি সহ্য করা হবে না

ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি সহ্য করা হবে না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কোনও ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

০৮:১৯ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ডেঙ্গু : বাসেই মারা গেলেন নড়াইলের ইকরাম

ডেঙ্গু : বাসেই মারা গেলেন নড়াইলের ইকরাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে বাসেই মারা গেলেন নড়াইলের ইকরাম হোসেন (৪০)। তিনি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের জব্বার শেখের ছেলে।

ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন ইকরাম। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকে।

০৫:২৯ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

কাজ করছে না মশা মারা ওষুধ!
২ সিটিকে সময় বেধে দিলেন হাইকোর্ট

কাজ করছে না মশা মারা ওষুধ!

সারা দেশের মানুষ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত। ঘরে ঘরে মানুষ আক্রান্ত। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনবেন। কীভাবে আনবেন, সে প্রক্রিয়া বলুন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে কথাগুলো বললেন হাইকোর্ট।   আদালত বলেন, ঘরে ঘরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। অনেকে হাসপাতালে যায় না। সবাই হাসপাতালে গেলে এ সংখ্যা আরও বেশি হতো।

উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ডেঙ্গু-চিকুনগুনিয়া ছড়াচ্ছে। আফ্রিকার মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। আমরা ওষুধ এনেছি। তবে তা কার্যকর হচ্ছে না।

০২:২৯ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে যা করছে সরকার

মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে যা করছে সরকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,সুস্থ্য সবল জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে

০৮:২৩ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

মাসিকের সময় পুরনো কাপড় ব্যবহারে যত স্বাস্থ্যঝুঁকি

মাসিকের সময় পুরনো কাপড় ব্যবহারে যত স্বাস্থ্যঝুঁকি

দিনাজপুর সরকারি কলেজের স্নাতকের ছাত্রী নাবিলা (ছদ্মনাম)। স্নাতকে পড়ার সময় তিনি প্রথমবারের মতো ঋতুস্রাবের সময় ন্যাপকিন বা প্যাড ব্যবহার করার বিষয়টি জানতে পারেন। এর আগে পুরনো কাপড় ব্যবহার করতেন। এসব কাপড় একাধিকবার ব্যবহার করেছিলেন। এখনো তার গ্রামের মেয়েরা ন্যাপকিন বিষয়টার সঙ্গে তেমন পরিচিত হয়ে উঠতে পারেনি।

শুধু নাবিলাই নয়, দেশে এমন অসংখ্য নারী আছেন, যারা বিষয়টি লজ্জায় কিংবা শঙ্কায় বাইরে প্রকাশ করেন না। নারীদের ঋতুস্রাব বা মাসিকের সময়টা গুরুত্বপূর্ণ। এসময়ে দুই থেকে সাত দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়ে থাকে। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে অধিকাংশ নারী পুরনো কাপড় ব্যবহার করে থাকেন।

০৮:৪৪ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

ভয়ংকর ডেঙ্গুজ্বরে হবিগঞ্জ সিভিল সার্জনের প্রাণহানি

ভয়ংকর ডেঙ্গুজ্বরে হবিগঞ্জ সিভিল সার্জনের প্রাণহানি

ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডাঃ শাহাদত হোসেন হাজরা।  হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব জানান, সম্প্রতি ডেঙ্গু জরে আক্রান্ত হন সিভিল সার্জন। রোববার সকালে অফিস করার পর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় অংশ নেন। 

০২:১০ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

অনিয়মিত মাসিকের কারণ, সমস্যা ও সমাধান

অনিয়মিত মাসিকের কারণ, সমস্যা ও সমাধান

নারী শরীরে অনিয়মিত মাসিক একটি প্রচলিত সমস্যা। সাধারণত একজন নারীর জীবনে মাসিকচক্র শুরু হওয়ার

০৭:৩৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রোববার

মশার ভয়ে পরিকল্পনা কমিশনে যাচ্ছেন না অর্থমন্ত্রী

মশার ভয়ে পরিকল্পনা কমিশনে যাচ্ছেন না অর্থমন্ত্রী

মশার ভয়ে পরিকল্পনা কমিশন অফিসে যাচ্ছেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  ঢাকায় এবার ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রথম দিকেই আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে এডিস মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও ভুগিয়েছে তাকে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ওখানে বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে, একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু … এটা কি কথা হল নাকি?

১১:৩১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ডেঙ্গুতে মৃত্যুর হার আশংকাজনক
আসল হিসেব নেই সরকারি খাতায়!

ডেঙ্গুতে মৃত্যুর হার আশংকাজনক

রাজধানী ঢাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ। মারাত্মক এই রোগে মৃত্যু হচ্ছে অনেকের। কিন্তু সরকারি হিসেবে আসছে না তাদের সবার তথ্য। এ বছর ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু প্রকৃত চিত্র আরও ভয়াবহ। এবছর চলতি সপ্তাহ পর্যন্ত এ রোগে মারা গেছে আরও অন্তত ১৪ জন।  

 

০১:০৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

দুধে এ্যান্টিবায়োটিক : দ্বিতীয় দফা পরীক্ষাতেও মিললো প্রমাণ

দুধে এ্যান্টিবায়োটিক : দ্বিতীয় দফা পরীক্ষাতেও মিললো প্রমাণ

বিভিন্ন কোম্পানির দুধের নমুনা দ্বিতীয় দফায় পরীক্ষা করেও অ্যান্টিবায়োটিকের উপস্থিতির প্রমাণ পেয়েছেন বলে দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক। একইসঙ্গে এই গবেষণা নিয়ে কোনো চক্রান্ত না খোঁজারও আহ্বান জানালেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের এই অধ্যাপক গেল ২৫ জুন সংবাদ সম্মেলনে বলেন, বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তুরিত) দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে। এ কথা জানানোর পর শুরু হয় নানা আলোচনা।

তাদের ওই গবেষণার সঙ্গে বিভাগের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান।

০৯:২৫ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

এ বছর ডেঙ্গুর উপদ্রব বেশি: স্বাস্থ্যমন্ত্রী

এ বছর ডেঙ্গুর উপদ্রব বেশি: স্বাস্থ্যমন্ত্রী

মশার কামড় থেকে বাঁচার জন্য জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ বছর ডেঙ্গুর উপদ্রব একটু বেশি। তাই দেশের জনগণকে আহবান জানাচ্ছি, আপনারা মশার কামড় থেকে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

০৮:০৪ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

চাকরি বাঁচাতে ভারতে জরায়ু কেটে ফেলছেন হাজারো নারী

চাকরি বাঁচাতে ভারতে জরায়ু কেটে ফেলছেন হাজারো নারী

ভারতে হাজার হাজার নারী অস্ত্রোপচার করে জরায়ু ফেলে দিচ্ছেন। এদের মধ্যে অল্পবয়সী তরুণীরাও রয়েছেন। ভারতীয় সংস্কৃতিতে মাসিক বা রক্তস্রাব একটি ট্যাবু।

০৯:০৫ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ডেঙ্গু আক্রান্ত ২১০০, মেয়র বললেন নিয়ন্ত্রণের বাইরে যায়নি !

ডেঙ্গু আক্রান্ত ২১০০, মেয়র বললেন নিয়ন্ত্রণের বাইরে যায়নি !

এ বছর এখন পর্যন্ত ২ হাজার ১০০ মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে এও দাবি করলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

সচিবালয়ে রোববার ঢাকা মহানগরীর মশক নিধন কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভার শুরুতে দেয়া বক্তব্যে বললেন, আক্রান্তদের ৯৮-৯৯ শতাংশেইর ‘ক্ল্যাসিক্যাল ডেঙ্গু’হচ্ছে, যা সাত থেকে ১০ দিনের মধ্যে চলে যায় এবং এতে তেমন ক্ষতির কারণ থাকে না। 

তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গু আগের চেয়ে অনেক বেশি মারাত্মক হয়ে এসেছে। দ্রুত হাসপাতালে না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

১১:৪০ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

সঠিক পদ্ধতিতে ডায়াবেটিস মাপুন   

সঠিক পদ্ধতিতে ডায়াবেটিস মাপুন   

ডায়াবেটিস কোনো রোগ নয়, অথচ একে বলা হয় সব রোগের মা। ডায়াবেটিসের জটিলতাগুলোই আসলে এই রোগের মূল সমস্যা। শরীরে এমন কোনো অঙ্গ নেই, যেখানে ডায়াবেটিস তার ক্ষতিকর প্রভাব বিস্তার করে না। উন্নত বিশ্বের বেশির ভাগ দেশে ডায়াবেটিসকে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হিসেবে ধরা হয়ে থাকে।

০৪:২১ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

কাঁঠাল খাবার উপকারিতা

কাঁঠাল খাবার উপকারিতা

কাঁঠাল একটি অত্যন্ত জনপ্রিয় ফল। শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর এই ফলটি। জাতীয় ফল হিসেবে পরিচিত এই ফলটি দেশের সব স্থানেই কম-বেশি পাওয়া যায়। কাঁচা হোক কিংবা পাকা, দুই ভাবেই খাওয়া যায় এই ফল। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, থায়ামিন, রাইবোফ্লোবিন, ক্যালসিয়াম ও পটাশিয়াম।  

০৭:৫৪ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার