ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি সহ্য করা হবে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৯ ২৫ জুলাই ২০১৯
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কোনও ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্থানীয় সরকার বিভাগের ২৫ থেকে ৩১ জুলাই ‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দেশব্যাপী এডিস মশার প্রকোপ এবং ডেঙ্গুর বিস্তার বৃদ্ধি পেয়েছে। কাজেই মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা সংস্থাসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার সম্মিলিতভাবে কাজ করছে। শিগগির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করে মন্ত্রী এক বর্ন্যাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছাড়া ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা (এমপি), চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ এবং রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্ব ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে সারাদেশে সিটি কর্পোরেশন, জেলা, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নসমূহের উদ্যোগে সব ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর হতে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে মশক জন্মানোর সব স্থানে (ওয়ার্ড/পাড়া/মহল্লাভিত্তিক) সময়সূচি নির্ধারণ করে প্রয়োজনীয় লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হবে।
দেশের সব নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনাসহ বাড়ির চারপাশ এবং সব সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করা হয়।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










