প্রথম মেট্রোরেল প্রকল্পের মেয়াদ বাড়ল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৪৫ ৬ নভেম্বর ২০২৫
দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প এমআরটি-৬ এর মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরে শেষ হবে। একইসঙ্গে প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রায় ৭৫৪ কোটি টাকা কমানো হয়েছে।
পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি সম্প্রতি এই তৃতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন দিয়েছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ এখনও চলমান। আগামী ১৮ মাসের মধ্যে এই অংশের কাজ শেষ হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এর পরের ১৮ মাস ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘ত্রুটিজনিত দায়ভারকাল’ (ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ড) হিসেবে গণ্য হবে।
প্রকল্পটি প্রথম অনুমোদন পায় ২০১২ সালের ১৮ ডিসেম্বর, তখন ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে ২০২২ সালে দ্বিতীয় দফায় ব্যয় বাড়িয়ে করা হয় ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা এবং সময়সীমা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ সংশোধনে ব্যয় কমে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭১৭ কোটি টাকায়।
ব্যয় কমার কারণ সম্পর্কে ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব বলেন, “ভূমি অধিগ্রহণ ও কয়েকটি অবকাঠামো বাতিল করায় ব্যয় কিছুটা কমেছে।”
তিনি জানান, পরামর্শক সেবা, বেতন ভাতা ও সরঞ্জাম ক্রয়ে খরচ কিছুটা বাড়লেও সব খাতের সমন্বয় শেষে মোট ব্যয় প্রায় ৭৫৪ কোটি টাকা কমানো সম্ভব হয়েছে।
মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “মতিঝিল কমলাপুর অংশের কাজ শেষ করতে সময় বাড়ানো হয়েছে। নকশা ও বাস্তবায়নের সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, সরকার এখন সব মেট্রো প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়ন করছে, যাতে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমে। তার মতে, প্রতিযোগিতামূলক দরপত্র ও অপ্রয়োজনীয় কাঠামো বাদ দিয়ে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তিনি বলেন, “কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত বিদ্যুতায়ন ও সিগন্যালিংয়ের খরচ আমরা তিন ধাপে প্রায় ১৭০ কোটি টাকা কমিয়েছি। স্টেশন প্লাজা ও অতিরিক্ত ডিপো বাদ দেওয়ার মাধ্যমে আরও সাশ্রয় হয়েছে।”
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার রুটে মেট্রোরেল চালু আছে। মতিঝিল কমলাপুর অংশের ১ দশমিক ১৬ কিলোমিটার সম্প্রসারণের কাজ শেষ হলে এমআরটি-৬ পুরোপুরি সম্পন্ন হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



