বাজার কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ডের ই-বাইক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৬ ৩ নভেম্বর ২০২৫
রয়্যাল এনফিল্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রাজকীয় লুক, আইকনিক এক্সহস্ট সাউন্ড এবং শতাব্দীজুড়ে ইতিহাস। কিন্তু ঐতিহ্যবাহী এই বাইক যদি নীরবে ছুটবে, তখন কেমন রোমাঞ্চ লাগবে? এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে চলেছে ব্রিটিশ-ভারতীয় মোটরসাইকেল নির্মাতা।
দীর্ঘদিন ধরে পেট্রোল বাইকের বাজারে দাপট দেখানো এই ব্র্যান্ড এবার তাদের সাব-ব্র্যান্ড ‘ফ্লাইং ফ্লি’এর মাধ্যমে ইলেকট্রিক বাইক (EV) বাজারে নিয়ে আসছে। শুরু থেকেই নতুন ই-স্কুটারের খবর নিয়ে মোটরসাইকেল প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
অবশেষে ঘোষণা করা হয়েছে তাদের প্রথম ই-বাইক ‘Flying Flea C6’, যা মূলত শহুরে রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকে ভারতীয় বাজারে এটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।
বাইকটির প্রদর্শনী ও টেস্ট রাইড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই মডেলের পরে লাইনআপে S6 নামের আরও একটি মডেল আসবে, যা সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে। তবে নতুন ইভি ব্র্যান্ডের ডিলারশিপ নেটওয়ার্ক এবং কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।
ডিজাইন ও স্টাইল
‘Flying Flea C6’-এর ডিজাইনে রয়্যাল এনফিল্ড তাদের ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এতে রাখা হয়েছে চিরায়ত বৃত্তাকার এলইডি লাইট, যা রেট্রো ও আধুনিকতার সংমিশ্রণ প্রদর্শন করে। বাইকটি স্লিম ফ্রেম, অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং গার্ডার ফর্ক দিয়ে তৈরি, যা চল্লিশের দশকের ভিনটেজ বাইকের নকশার স্মৃতি জাগায়।
বাইকটিতে স্প্লিট সীট কনফিগারেশন এবং কালো অ্যালয় হুইলস রয়েছে। এছাড়া এর সুবিন্যস্ত বডিতে ম্যাগনেসিয়াম কেসিং ব্যবহার করা হয়েছে, যা ভেতরের এয়ারফ্লো নিয়ন্ত্রণে সাহায্য করে।
পারফরম্যান্স ও স্পেসিফিকেশন
রয়্যাল এনফিল্ড এখনও বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে শহুরে রাইডিংয়ের কথা মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, একবার চার্জ করলে বাইকটি প্রায় ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। ওজনও রাখা হয়েছে ১০০ কেজির কম, যাতে শহরের রাস্তায় চালানো সহজ ও সুবিধাজনক হয়।
রয়্যাল এনফিল্ড জানিয়েছে, চল্লিশের দশকের অগ্রণী চেতনা এবার হালকা এবং টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশে কবে আসতে পারে?
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের পেট্রোল বাইক ইতোমধ্যেই জনপ্রিয়। তবে ইলেকট্রিক মডেল এখনো দেশে বিক্রি শুরু হয়নি। স্থানীয় পরিবেশক সূত্র জানিয়েছেন, এ বিষয়ে এখনও ওপরে কোনো আলোচনা হয়নি। তবে আশা করা যাচ্ছে, যদি বাইকটি বাংলাদেশে আসে, তা হবে আগামী বছরের মাঝামাঝি।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



