শিগগিরই অবসর নেবো, সেদিন কাঁদবোও: রোনালদো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:০২ ৬ নভেম্বর ২০২৫
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবসর নেবেন কখন, তার একটা ইঙ্গিত দিয়ে ফেলেছেন। এ নিয়ে হৃদয়ছোঁয়া মন্তব্য করে তিনি জানিয়ে দিয়েছেন, খুব শিগগিরই অবসরের ঘোষণা দেবেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানান, অবসরের দিন হয়তো কাঁদবেনও।
রোনালদো বলেন, ‘অবসর খুব শিগগিরই আসবে, তবে আমি প্রস্তুত থাকব। হ্যাঁ খুব কঠিন হবে সেদিনটি। আমি হয়তো কাঁদবোও সেদিন। কারণ আমি এমন একজন মানুষ, যে সহজেই কাঁদে। আমি আমার অনুভূতি লুকাই না। আমি সৎ ও খোলামেলা মানুষ। এটা (অবসর) খুব কঠিন হবে; কিন্তু আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমি এই চাপ সহ্য করতে পারব বলে মনে করি।’
ফুটবলের বাইরে কিছু কি সেই শূন্যতা পূরণ করতে পারবে? এমন প্রশ্নে রোনালদো বলেন, ‘না, কিছুই না। ফুটবলে গোল করার যে অ্যাড্রেনালিন, তার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। তবে, জীবনের সবকিছুরই শুরু আছে, শেষও আছে। আমি মানসিকভাবে প্রস্তুত।’
তিনি আরও যোগ করেন, ‘আমার অন্য কিছু আগ্রহ আছে। নিজের জন্য সময় পাব, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারব, সন্তানদের বড় হতে দেখব। বিশেষ করে আমার ছোট মেয়ে বেলা, যার বয়স এখন তিন বছর। আমি যখন ভ্রমণে থাকি, তখন ওকে খুব মিস করি।’
রোনালদোর অন্যতম বড় প্রেরণা তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র, যিনি সম্প্রতি পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফেডারেশনস কাপ জয় করেছেন— যা তার বয়সভিত্তিক দলের দ্বিতীয় ট্রফি।
রোনালদো বলেন, ‘এটা একধরনের প্রেরণা। আমি ওর পাশে থাকতে চাই, কারণ ও এখন এমন বয়সে আছে যেখানে আমি নিজেও অনেক বোকামি করেছিলাম। আমি ওর সঙ্গে থাকতে চাই, ওকে গাইড করতে চাই। আমার ছেলে মাতেও ফুটবল ভালোবাসে। আমি এখন আরও বেশি পরিবারমুখী হতে চাই, তাদের সঙ্গে সময় কাটাতে চাই।’
পিয়ার্স মরগ্যান তাকে প্রশ্ন করেন, ‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো। তুমি কী ভাবো?’ রোনালদোর জবাব ছিল স্পষ্ট ও দৃঢ়— ‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি বিনয়ী হতে চাই না। আমি একমত নই।’
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এসে রোনালদো তার প্রেয়সী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পরিকল্পনার কথাও জানান। ‘আমি খুব রোমান্টিক মানুষ না... তবে আমার নিজের মতো করে রোমান্টিক!’
তিনি জানান, তার মেয়েদের সাহায্যে জর্জিনাকে প্রপোজ করেছিলেন। ‘আমরা ভেবেছিলাম বিশ্বকাপের পর, ট্রফি জয়ের সঙ্গে উদযাপন করব…, কিন্তু তা হয়নি।’
যখন মরগ্যান জানতে চান, কোথায় বিয়ে করতে চান, রোনালদো বলেন, ‘আমরা এখনো পরিকল্পনা করিনি, কারণ জর্জিনা বড় অনুষ্ঠান পছন্দ করে না। সে ছোট, ঘরোয়া আয়োজন ভালোবাসে। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাব।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















