ঢাকা, ১৯ জুলাই রোববার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১২৭

এনসিপির মনিরার মনোনয়ন বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫২ ২৩ এপ্রিল ২০২৬  

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পার না হওয়ায় সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। 

মনিরা ও তার আইনজীবী দাবি করেছেন, সংশ্লিষ্ট আইনের আওতায় মনিরার চাকরির গ্রেড পড়ে না। তারা এই বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ওই প্রার্থীর ব্যাপারে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেনও আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা তুলে ধরেন।

মো. মঈন উদ্দিন খান বলেন, মনিরা শারমিনের চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি। বিধি অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর কোনো ব্যক্তি নির্বাচনের যোগ্য হন। সেই আইনি বিধান মতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, কোনো আসন শূন্য হলে তখন প্রার্থীতা সবার জন্য উন্মুক্ত হয়ে যায়। তখন সেটি আর কোনো জোটের অধীনে থাকে না।

এনসিপি নেত্রী মনিরা শারমিন জানান, তিনি কৃষি ব্যাংকে দশম গ্রেডে চাকরি করতেন। তার দাবি, আইনের ওই বিধানটি মূলত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা নির্বাচনকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন।

তিনি জানান, মাত্র দুই বছর চাকরি করার পর তিনি অবসরে যান। তাই তিন বছরের এই বিধিনিষেধ তার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।