ঢাকা, ১৪ মার্চ শনিবার, ২০২৬ || ৩০ ফাল্গুন ১৪৩২
good-food
১১৮৩

কমতে পারে হোয়াটস‌্ অ্যাপের গোপনীয়তা !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২০ ২৮ জানুয়ারি ২০১৯  

কমতে পারে হোয়াটস্ অ্যাপের গোপনীয়তা।

ফেসবুকের মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সমন্বয় গড়ে উঠলে এমনটা হবে বলে আশঙ্কা।

 

ফেসবুক তার মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ক্রসঅ্যাপ ট্রাফিক চালু করা নিয়ে ভাবনা চিন্তা করছে। এখনও অবশ্য এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়েই রয়েছে। পরিকল্পনা রূপায়িত হলে ফেসবুকের তিন মেসেজিং অ্যাপ হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মধ্যে সমন্বয় বা ক্রস অ্যাপ ট্রাফিক গড়ে উঠবে। আর সেখানেই হোয়াটস্অ্যাপের গোপনীয়তা দূর্বল হওয়ার আশংকা তৈরি হয়েছে।

 

কারণ, হোয়াটস্অ্যাপ এন্ড টু এন্ড এন্ডক্রিপশনের মাধ্যমে পুরোপুরি সুরক্ষিত। ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে গোপনতা বাধ্যতামূলক নয়। তার জন্যসিক্রেট কনভারসেশননামে একটি অপশন রয়েছে। ফেসবুকের ইনস্টাগ্রামের আবার এমন কোনও ব্যবস্থাই নেই।

 

সুতরাং ফেসবুক যদি তার সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক মিশিয়ে দিতে চায়, কী অবস্থা দাঁড়াবে? হোয়াটস্অ্যাপের গোপনীয়তা কমবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক, ক্রিপ্টোগ্রাফর ম্যাথিউ গ্রিন সম্প্রতি এমনটাই আশঙ্কা করেছেন।

ইন্টারনেট।

তথ্য-প্রযুক্তি বিভাগের পাঠকপ্রিয় খবর