ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫১ ১১ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির এম এম বাদশা।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে সন্ধ্যায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের।
নির্বাচন কমিশনের সদস্য ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং দৈনিক জনকণ্ঠের উত্তম চক্রবর্ত্রী। তাদের সঙ্গে ছিলেন ক্র্যাবের সিনিয়র সদস্য আহমদ আতিক। এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। নির্বাচনে ২৯৮ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ছিল ২৫ জন। সভাপতি পদে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগান্তরের মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট। এছাড়া দেশ রুপান্তরের সরোয়ার আলম ৪৯ ভোট এবং দৈনিক পূর্বকোণের আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাংলাটিভির এম এম বাদশা পেয়েছেন ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজবাংলা ডটকমের এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট। সহসভাপতি পদে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উমর ফারুক আলহাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মাসুম মিজান পেয়েছেন ১২০ ভোট।
যুগ্ম সম্পাদক পদে জনকণ্ঠের নিয়াজ আহমেদ লাবু ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সকালের সময়ের আবদুল লতিফ রানা ১০২ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাদের সময়ের ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মাহমুদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু পেয়েছেন ৯৪ ভোট এবং জবাবদিহির খন্দকার হানিফ রাজা পেয়েছেন ২৯ ভোট।
কল্যাণ সম্পাদক পদে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাছরাঙা টিভির মো. মাহমুদুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার বার্তার শেখ কালিমউল্ল্যাহ পেয়েছেন ১১৬ ভোট। কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে ২০৩ ভোট পেয়েছেন বাংলাভিশনের জিয়া খান, ১৮৭ ভোট পেয়েছেন ভোরের কাগজের ইমরান রহমান এবং ৭৫ ভোট পেয়েছেন ঢাকা প্রতিদিনের মোহাম্মদ জাকারিয়া।
এছাড়া দপ্তর সম্পাদক পদে আমার দেশের ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বনিক বার্তার নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ঢাকা পোস্টের মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে বাংলাদেশ পোস্টের হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- যেসব কারণে লিফটে আয়না থাকে

